

রাষ্ট্রদ্রোহ, সংবিধান লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুয়া নির্বাচন পরিচালনার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদ শুনানি শেষে এই আদেশ দেন।এর আগে প্রথম দফায় ২৩ জুন চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে আরও ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। তবে আসামিপক্ষ জামিন চেয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন।বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খান গত ২২ জুন শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিন সাবেক সিইসি এবং আরও ২৪ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন ও সরকার ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে বাদ দিয়ে ভোটারবিহীন নির্বাচন আয়োজন করে।মামলার পরদিন সন্ধ্যায় উত্তরা এলাকায় স্থানীয় জনতা কে এম নুরুল হুদাকে আটক করে এবং পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।এই মামলার প্রেক্ষিতে তদন্ত চলছে এবং আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রীয় গুরুত্বের এই মামলায় রাজনৈতিক উত্তাপও বাড়ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।