.jpeg&w=3840&q=75)

জাতীয় নাগরিক কমিটির সাবেক সহ-মুখপাত্র এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ মিরাজ মিয়া জানিয়েছেন, ৪৪তম বিসিএসের ফলপ্রকাশকে কেন্দ্র করে দেশে আরেকটি বড় আন্দোলন শুরু হতে পারে। তিনি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বলেন, “আমার মনে হয় এ দেশে শিগগিরই আরেকটা বড় আন্দোলন হতে যাচ্ছে, সেটাও হবে চাকরির পরীক্ষাগুলোকে কেন্দ্র করেই!” তার মতে, প্রায় ১২ হাজার ক্যান্ডিডেট সফলতার সঙ্গে সব ধাপ শেষ করলেও, যথেষ্ট শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হচ্ছে না, যা স্পষ্টভাবে রাষ্ট্রের প্রতারণা। তিনি বলেন, “৪০তম, ৪১তম ও ৪৩তম বিসিএসে পদসংখ্যা বাড়ানো হলেও এবার কোনো ইতিবাচক লক্ষণ নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি গেলেও প্রধান উপদেষ্টার স্বাক্ষর না থাকায় নিয়োগ ঝুলে আছে।” মিরাজ আরও দাবি করেন, “পরীক্ষার্থীদের মধ্যে ধারণা তৈরি হচ্ছে—আবার সব কিছু দলীয়করণের দিকে যাচ্ছে। জেনারেল ক্যাডার ও শিক্ষা ক্যাডারে যথেষ্ট পদ খালি থাকা সত্ত্বেও পদ না বাড়ানো মোটেই গ্রহণযোগ্য নয়।” তিনি বলেন, “৪৪তম বিসিএস দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা বিসিএস। দুইবার ভাইভা নিয়েও তারা ফল পায়নি। এটা চরম অন্যায়।” সবশেষে মিরাজ বলেন, “প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে শিক্ষার্থীদের দাবিগুলো যেন পৌঁছায়, এটা এখন সময়ের দাবি।”
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।