.png&w=3840&q=75)

মো. জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিমজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৬তম জন্মদিন আজ শুক্রবার। দিনটি উপলক্ষে ভালোবাসা ও শ্রদ্ধায় টাঙ্গাইলের সন্তোষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রশাসনসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।বিংশ শতাব্দীর ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নায়ক, কৃষক–শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামী নেতা এবং স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টাদের একজন ছিলেন মওলানা ভাসানী। তাঁর মানবিক অবস্থান, দূরদর্শী নেতৃত্ব ও আপসহীন রাজনৈতিক মনোভাব আজও বাঙালির অনুপ্রেরণার উৎস।১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া পল্লীতে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে ‘চেগা মিয়া’ নামে পরিচিত ভাসানী দরিদ্র পরিবারে বড় হলেও ন্যায়–সত্যের প্রতি তাঁর দৃঢ় অবস্থান তাঁকে আলাদা পরিচয় দেয়। ১৯০৭ সালে ভারতবর্ষের দেওবন্দে ইসলামি শিক্ষাগ্রহণ শেষে দেশে ফিরে আসামের বিভিন্ন এলাকায় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন।১৯১৭ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভাষণ তাঁকে রাজনৈতিক আন্দোলনে সম্পৃক্ত হওয়ার উৎসাহ দেয়। ১৯১৯ সালে কংগ্রেসে যোগ দিয়ে খেলাফত ও অসহযোগ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং কারাবরণ করেন। ১৯২৬ সালে কৃষক–প্রজা আন্দোলনের নেতৃত্ব ও ১৯২৯ সালের ঐতিহাসিক ভাসানচর সম্মেলনের সূত্রে তাঁর নামের শেষে ‘ভাসানী’ যুক্ত হয়।বাংলা ভাষা আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৪৮ সালে বাংলা ভাষাকে অবজ্ঞা করার প্রতিবাদে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান। পরে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠনে মুখ্য ভূমিকা রাখেন।১৯৬৪, ১৯৬৫, ১৯৬৮ সালের গণআন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তাঁহার নেতৃত্ব ছিল দিকনির্দেশক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর দুর্নীতি, দুর্ব্যবহার ও স্বৈরাচারের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান তাঁকে আরও জনপ্রিয় করে তোলে।১৯৭৬ সালে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত লংমার্চ দক্ষিণ এশিয়ার সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। একই বছরের ১৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন এবং টাঙ্গাইলের সন্তোষেই তাঁকে সমাহিত করা হয়।মওলানা ভাসানীর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০২ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়। ২০০৪ সালে বিবিসির জরিপে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় অষ্টম স্থান অর্জন করেন।বাংলার রাজনীতিতে মওলানা ভাসানী আজও সততা, সংগ্রাম ও মানবতার প্রতীক।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।