
দূরবীন ডেস্ক


খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
অভিযোগ অনুযায়ী, প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের নাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর বর্ধমান জেলার শক্তিগড় এলাকার ভোটার তালিকায় রয়েছে। একইসঙ্গে তিনি খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঢেমশাখালী গ্রামেরও ভোটার। অভিযোগে আরও বলা হয়েছে, তার স্ত্রী অপর্ণা সরকার, মেয়ে জয়শ্রী সরকার, বড় ভাই দুলাল চন্দ্র সরকার, ভাবি সুশীলা সরকার, ছোট ভাই তাপস সরকার এবং তাপসের স্ত্রী বর্ণালী সরকার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও ভারতীয় ভোটার।
স্থানীয়দের অভিযোগ, পরিবার ভারতে বসবাস করলেও দেশে থেকে বিদ্যালয়কে কেন্দ্র করে আর্থিক অনিয়ম চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক। তাদের দাবি, ২০২৪ সালে পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তাকর্মী ও আয়া নিয়োগে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। নিয়োগ প্রক্রিয়া গোপনে সম্পন্ন করার চেষ্টা করা হলে এলাকাবাসী মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দিয়ে প্রতিবাদ জানান। অভিযোগ রয়েছে, এ নিয়োগে প্রায় ৩০ লাখ টাকা লেনদেন হয়েছে।
এছাড়া ২০২২–২৩ অর্থবছরে বিদ্যালয়ের প্রণোদনা অনুদানের পাঁচ লাখ টাকা ব্যয়ে অনিয়মের অভিযোগও উঠেছে। তদন্তে দেখা গেছে, শিক্ষক, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দুই লাখ ২৫ হাজার টাকা যথাযথভাবে ব্যয় হলেও বাকি অর্থের ব্যয়ের ক্ষেত্রে বিল-ভাউচারে অসঙ্গতি পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা প্রকাশ চন্দ্র সরকার অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দ্বৈত নাগরিকত্ব, নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর উপজেলা রিসোর্স কর্মকর্তা মো. ঈমান উদ্দিন একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি ২০২৫ সালের ৩০ জানুয়ারি আরেকটি প্রতিবেদন দাখিল করে। একই বছরের ১৫ সেপ্টেম্বর জেলা শিক্ষা কর্মকর্তাও পৃথক তদন্ত পরিচালনা করেন।
এছাড়া ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে পাঠানো এক প্রতিবেদনে পাইকগাছার ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী উল্লেখ করেন, প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব থাকার তথ্য ভোটার তালিকা থেকে পাওয়া গেছে। এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষক-কর্মচারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হয়। ফলে বিদেশি নাগরিকের এমপিওভুক্ত পদে দায়িত্ব পালন প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত।
ইউএনওর ওই প্রতিবেদনের ভিত্তিতে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা গত ২৬ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বিষয়টি অত্যন্ত গুরুতর ও স্পর্শকাতর উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। তবে চার মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার। তিনি বলেন, "আমি বাংলাদেশের নাগরিক। ভারতের ভোটার নই। অনুদানের অর্থ আত্মসাৎ বা নিয়োগ বাণিজ্যের অভিযোগও সম্পূর্ণ মিথ্যা।"
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।