
নিউজ কো-অর্ডিনেটর
-7541.png&w=3840&q=75)

বিদেশে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে দালাল চক্র বড় বাধা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ হলো তারুণ্যের খনি যা সোনার চেয়েও মূল্যবান।বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানির খাতটি দালালবেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই খাতকে দালালমুক্ত করতে না পারলে কোনো উন্নতি সম্ভব নয়।তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে তারুণ্যের অভাব দেখা দিয়েছে, অথচ বাংলাদেশে রয়েছে বিপুল তরুণ জনশক্তি। আমরা তারুণ্যের খনি। এটা সোনার চেয়েও দামি। সারা পৃথিবীকে আমাদের কাছে আসতেই হবে এত তরুণ জনশক্তি আর কোথাও নেই, বলেন ড. ইউনূস।জাপানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আজ যদি পাঁচ লাখ লোক জাপানে পাঠাতে চাই, পাঁচ লাখ লোক আজই পাঠানো সম্ভব। কিন্তু দালালরা বলে আমরা কাগজ বানিয়ে দেব, ভাষার সার্টিফিকেট বানিয়ে দেব। এই কারণেই জাপান সিদ্ধান্ত নিয়েছে, জাপানি ভাষার পরীক্ষা তারা নিজেরাই নেবে, যাতে কাগজের ওপর বিশ্বাস করতে না হয়। এটাই আমাদের বাস্তবতা।তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ প্রথমবার বিদেশে যাচ্ছে না। তবুও আমরা কেন বারবার একই সমস্যায় পড়ছি এই প্রশ্ন আমাদের নিজেদেরই করতে হবে।ড. মুহাম্মদ ইউনূস বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করছে। পোল্যান্ডসহ পূর্ব ইউরোপের দেশগুলো বলছে—আমাদের লোক দরকার, তোমাদের লোক দাও। এই চাহিদা কমবে না, বরং বাড়বে। ওদের তরুণ কমবে, আমাদের তরুণ বাড়বে।প্রধান উপদেষ্টা বলেন, সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা দালালের কবল থেকে মুক্ত হতে পারি, নিয়ম–শৃঙ্খলা বজায় রাখতে পারি, তাহলে অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হবে। আমরা এখন যে সাফল্যের কথা বলছি, তা সামান্য। মূল সম্ভাবনার ভেতরে আমরা এখনো ঢুকতে পারিনি।তিনি তরুণদের উদ্দেশে বলেন, বাংলাদেশের তরুণরা পৃথিবীর যেকোনো দেশের তরুণের চেয়ে কম নয়। শুধু তাদের সুযোগটা দিতে হবে। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রবাসী প্রতিনিধিরা বক্তব্য দেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।