

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫-এ করে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তার মরদেহ সরাসরি হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। শুক্রবার রাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়, মরদেহ হিমাগারে রাখা হবে এবং আগামীকাল (শনিবার) মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হবে।
পরিবারের পক্ষ থেকে শরীফ ওসমান হাদীকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারের পাশে সমাহিত করার দাবি জানানো হয়েছে। সেই মোতাবেক প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ হিমাগারে পৌঁছে দেওয়ার পর সংগঠনের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন। পোস্টে আন্দোলনকারীদের উদ্দেশে বলা হয়েছে, ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে। সহিংসতা এড়াতে এবং শৃঙ্খলা বজায় রাখতে আগামীকাল মিছিলসহ কেন্দ্রীয় মসজিদে সমবেত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণে মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলে সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে।
বিমানবন্দর থেকে মরদেহ বের করার সময় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দর থেকে হিমাগার পর্যন্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।