

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-৫৮৫) আজ শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে মরদেহ নিয়ে ফ্লাইটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। বিমানবন্দর থেকে মরদেহটি সরাসরি একটি হিমাগারে নিয়ে যাওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, পরিবারের দাবির প্রেক্ষিতে এবং সর্বসম্মত সিদ্ধান্তে ওসমান হাদিকে জাতীয় কবির পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরদেহ নেওয়ার কথা থাকলেও, পরিবর্তিত সূচি অনুযায়ী আগামীকাল মিছিলসহ তার মরদেহ কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
আন্দোলনের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে ইনকিলাব মঞ্চের পোস্টে বলা হয়েছে: ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে। একই সঙ্গে কেউ যেন সহিংসতা করার সুযোগ না পায়।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হিমাগারে মরদেহ থাকার কারণে তা দেখার কোনো সুযোগ নেই। সকলকে ধৈর্য ধারণ করে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাতের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে হাদির মরদেহ আসার খবর পাওয়ার পর বিমানবন্দর থেকে ইনকিলাব মঞ্চের কর্মী ও সাধারণ ছাত্র-জনতা মিছিলসহ শাহবাগে এসে অবস্থান নিয়েছেন। তারা খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আগামীকাল জানাজাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।