

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত এবং সার্বিক নাগরিক নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন করেছে চিলড্রেন ভয়েস অব হিউম্যানিটি।
রোববার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক জাইমা নূর তিন দফা দাবি তুলে ধরেন। মানববন্ধনে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ইম্পেরিয়াল ন্যাশনাল হাই স্কুল, বটমনিহোম বালিকা বিদ্যালয়, ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং মোহাম্মদপুর মারকাজুল তাতিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধনে জাইমা নূর বলেন, শহীদ ওসমান হাদি শুধু জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধাই ছিলেন না, তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষকও ছিলেন। যেখানে তিনি শিক্ষকতা করেছেন, সেখানকার শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। একজন শিক্ষক ও আন্দোলনের যোদ্ধাকে এভাবে হারানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, হাদির হত্যার বিচার নিশ্চিত না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। এতে সন্ত্রাসী কর্মকাণ্ড নতুন করে বিস্তার লাভ করবে। তাই অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শিশুদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। একই সঙ্গে যাদের আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে, সেই জুলাই যোদ্ধাদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আমরা আর কোনো হাদিকে হারাতে চাই না।
মানববন্ধনে ধানমন্ডি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাদিকা ফারজানা বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের সুরক্ষা চাই। হাদি চাচ্চুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।
ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা বলেন, আমরা হাদি চাচ্চুর বিচার চাই, আমরা শান্তিতে থাকতে চাই। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।