
দূরবীন ডেস্ক


বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে দৃঢ় আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এই প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে ও নিবিড়ভাবে কাজ করছে। মামলার তদন্তে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ পর্যন্ত হাদি হত্যাকাণ্ডে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৬ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ৪ জন সাক্ষী একই ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষ্যপ্রমাণ এবং উদ্ধার করা আলামত বিশ্লেষণ করে তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Related posts here
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, বিভিন্ন দলের ভেতরে এখনো ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা ওত পেতে থাকতে পারে। না জেনে বা ভুল বোঝাবুঝিতে এসব ব্যক্তিকে দলে জায়গা দেওয়া হচ্ছে—এমন তথ্য সরকারের কাছে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি রাজনৈতিক দলের নেতৃত্বকে আহ্বান জানান, দলের ভেতরে থাকা সুযোগসন্ধানী, সুবিধাবাদী ও খোলস পাল্টানো দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকতে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, গত ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ ২৬ ডিসেম্বর পর্যন্ত ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযানে ১০২টি আগ্নেয়াস্ত্র, ৫৫৩ রাউন্ড গুলি, ১৬৯ রাউন্ড কার্তুজ, ৮৯টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি ও বোমা তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩৪১ জনে।
ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সব মিলিয়ে, হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করা এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের কঠোর ও দৃঢ় অবস্থানের বার্তাই উঠে আসে এই ব্রিফিংয়ে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।