
দূরবীন ডেস্ক
.webp&w=3840&q=75)

বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে এমনই ভয়াবহ উপসংহার তুলে ধরে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।
রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রতিবেদনটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন। পাশাপাশি ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া।
কমিশনের তথ্যমতে, তদন্তে মোট ১ হাজার ৯১৩টি অভিযোগ জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৫৬৯টি অভিযোগকে গুম হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ২৮৭টি মামলা ‘মিসিং অ্যান্ড ডেড’ ক্যাটাগরিভুক্ত। কমিশন সদস্য নাবিলা ইদ্রিস জানান, বাস্তবে গুমের সংখ্যা চার থেকে ছয় হাজার পর্যন্ত হতে পারে। অনেক ভুক্তভোগী এখনো কমিশনের সঙ্গে যোগাযোগ করেননি বা অনরেকর্ড কথা বলতে রাজি হননি।
প্রতিবেদনে বলা হয়েছে, সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে গুম ছিল একটি রাজনৈতিকভাবে পরিকল্পিত অপরাধ। জীবিত ফিরে আসা ভুক্তভোগীদের মধ্যে ৭৫ শতাংশ জামায়াত-শিবির এবং ২২ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। এখনো নিখোঁজদের মধ্যে ৬৮ শতাংশ বিএনপি ও অঙ্গসংগঠন এবং ২২ শতাংশ জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত।
হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে কমিশন। এসব ঘটনার মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী, সালাহউদ্দিন আহমেদ, চৌধুরী আলম, হুম্মাম কাদের চৌধুরী, জামায়াত নেতা আবদুল্লাহিল আমান আযমী, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম এবং সাবেক রাষ্ট্রদূত মারুফ জামানের নাম উল্লেখযোগ্য।
কমিশন আরও জানায়, একাধিক ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশদাতা ছিলেন এবং গুমের শিকার ব্যক্তিদের ভারতের কাছে রেন্ডিশনের প্রমাণও মিলেছে, যা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনার ইঙ্গিত দেয়।
প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কমিশনের কাজকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এই প্রতিবেদন রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা নৃশংসতার প্রামাণ্য দলিল। তিনি বলেন, গণতন্ত্রের মুখোশ পরে কীভাবে মানুষের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, তারই নির্মম দলিল এই রিপোর্ট।
প্রতিবেদনটি সহজ ভাষায় জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ ও ভবিষ্যৎ করণীয় উপস্থাপনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে আয়নাঘরসহ বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ও লাশ গুমের স্থানগুলো ম্যাপিং করার নির্দেশনা দেন তিনি। তদন্তে বরিশালের বলেশ্বর নদী, বুড়িগঙ্গা ও মুন্সিগঞ্জ এলাকায় বিপুল সংখ্যক লাশ গুমের প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়।
কমিশনের সদস্যরা এই কাজে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান এবং জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠনসহ ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।