.webp&w=3840&q=75)

বাংলাদেশ–ভারত সীমান্তে গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সৈনিক হিসেবে শপথ নিয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিঅ্যান্ডসি) বীরউত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সৈনিক জীবনে প্রবেশ করেন তিনি।
শপথ গ্রহণ শেষে আরফান হোসেন বলেন, ছোটবেলায় নিজের চোখের সামনে বোনকে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার সেই ভয়াবহ স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। তিনি বলেন, “আমার বয়স তখন মাত্র ছয় বা সাত বছর। ওই ঘটনার পর পুরো পরিবার ভেঙে পড়েছিল। সেই সময় থেকেই মা–বাবার ইচ্ছা ছিল আমি যেন দেশের সেবায় বিজিবিতে যোগ দিই। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে নিজেকে গড়ে তুলেছি।”
তিনি আরও বলেন, “আমি কথা দিচ্ছি, নিজের জীবন বিপন্ন হলেও সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারার চেষ্টা রুখে দেব। সীমান্তে আমার বোনের মতো আর কাউকে হত্যা করে ঝুলিয়ে রাখা হোক একজন বিজিবি সদস্য হিসেবে তা কখনোই চাই না। কোনো মা–বাবা যেন তাদের সন্তান হারানোর সেই যন্ত্রণা আর না পায়।”
আরফান হোসেন গত বছরের ২৩ ফেব্রুয়ারি ১৫ বিজিবি আয়োজিত সিপাহি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ২০২২ সালে কুড়িগ্রামের নাখারগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২৪ সালে স্থানীয় একটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হন ফেলানী খাতুন। পরে তাঁর মরদেহ কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়, যা দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রায় ১৫ বছর পর সেই ফেলানীর ছোট ভাই আজ বিজিবির সৈনিক হিসেবে সীমান্ত রক্ষার দায়িত্ব নিতে শপথ নিলেন।
এদিন আরফান হোসেনসহ মোট তিন হাজার ২৩ জন নবীন রিক্রুট শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি নবীন সৈনিকদের উদ্দেশে ভাষণ দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ ইপিআর সদস্য এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং বিজিটিসিঅ্যান্ডসির কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।