.webp&w=3840&q=75)

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সংস্কার নিয়ে ইচ্ছাকৃতভাবে নেতিবাচক কথা বলার একটি প্রবণতা তৈরি হয়েছে। তাঁর ভাষায়, কিছু মানুষের কাছে সংস্কার হয়নি এমন কথা বলাই যেন এখন উদ্দীপকের মতো কাজ করছে, এতে বাড়তি ভিউ পাওয়া যায়। তবে বাস্তবতা ভিন্ন। কোনো সংস্কারই হয়নি এ দাবি ঠিক নয়। যথেষ্ট সংস্কার হয়েছে বলে তিনি মনে করেন।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন আসিফ নজরুল।
আইন উপদেষ্টা বলেন, প্রত্যাশার মাত্রা যদি ১০ ধরা হয়, তাহলে অন্তত চার পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে। সবকিছু একসঙ্গে করা যায় না। তবে তিনি স্বীকার করেন, পুলিশ সংস্কার যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, বাস্তবে তা সেভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বিচার বিভাগ সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকার সবার সঙ্গে ব্যাপক পরামর্শ করেছে। তাঁর মতে, ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের সময়েও এত পরিসরের কনসালটেশন হয়েছিল। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কাঠামোগত পরিবর্তন জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, শুধুমাত্র ‘জয় বাংলা’ বা ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেই কেউ বিচারক হতে পারবেন এমন সংস্কৃতি আর চলতে পারে না। উচ্চ আদালতেও সংস্কারের প্রয়োজন রয়েছে, তবে সেই সংস্কার উচ্চ আদালত থেকেই আসতে হবে বলে তিনি মত দেন।
আইন উপদেষ্টা আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে যেসব আইন প্রয়োজন ছিল, সেগুলো প্রণয়ন করা হয়েছে। তবে আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠা করতে সময় লাগবে। তাঁর মতে, এই ধারাবাহিকতায় রুল অব ল প্রতিষ্ঠা পেতে আরও পাঁচ থেকে দশ বছর সময় প্রয়োজন হতে পারে।
তিনি বলেন, সরকার সংস্কারের পথে এগিয়েছে। ভবিষ্যতে নির্বাচিত সরকার যদি এই সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে সাধারণ মানুষ এর সুফল পাবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।