জাতীয়


ভারতের বিজেপি নেতা বিজয়ের সাথে আওয়ামী লীগের বৈঠক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ মার্চ ২০২২, ০১:২৪ অপরাহ্ন, সোমবার

ভারতের বিজেপি নেতা বিজয়ের সাথে আওয়ামী লীগের বৈঠক


ঢাকায় সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়ালের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

১৪ই মার্চ সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বৈঠকটি। সেখানে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । তাছাড়া এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হওয়ার প্রতি গুরুত্বারোপ করা হয়।

বিজয় চৌথাইওয়াল প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংসা করে বলেন করোনা ভাইরাস মোকাবিলায় শেখ হাসিনা একজন সফল প্রধানমন্ত্রী। করোনাকালে তিনি যেভাবে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তাছাড়াও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শেখ হাসিনার আমন্ত্রণে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনে সম্পর্ক আরো বৃন্ধি হয়েছে বলেও জানান তিনি। করোনাকালীন সময়ে যোগাযোগ বাধাগ্রস্ত হলেও , এখন তা বৃদ্ধি করতে হবে বলেও জানান তিনি। 

বৈঠকে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বিজেপির পক্ষ থেকে আরও বড় টিম বাংলাদেশ সফরে আসবে বলেও জানান। একই সাথে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে ভারতে সফরের আমন্ত্রণ জানান।

সকালে বিজয় চৌথাইওয়াল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।