

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনকে ঘিরে রাজপথের প্রচারণার পাশাপাশি ভার্চুয়াল জগতে শুরু হয়েছে এক অভূতপূর্ব রাজনৈতিক লড়াই। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হলেও বড় রাজনৈতিক দলগুলো গত কয়েক মাস ধরেই ফেসবুক, ইউটিউব ও টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
বিশেষ করে ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জেন-জি বা তরুণ ভোটারদের আকৃষ্ট করতেই এই ডিজিটাল লড়াই দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা এখন বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।
এই ডিজিটাল প্রচারণার বড় একটি অংশজুড়ে রয়েছে রাজনৈতিক গান বা এনথেম। সম্প্রতি জামায়াতে ইসলামীর পক্ষে তৈরি একটি গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। গানটিতে নৌকা, ধানের শীষ ও লাঙ্গলের মতো পুরোনো রাজনৈতিক প্রতীককে প্রত্যাখ্যান করে ‘দাঁড়িপাল্লা’র মাধ্যমে নতুন আগামীর বার্তা দেওয়া হয়েছে।
এই গানের নির্মাতা, লন্ডনভিত্তিক চলচ্চিত্র নির্মাতা এইচএএল বান্না আল জাজিরাকে জানিয়েছেন, গানটি মূলত একজন প্রার্থীর জন্য তৈরি করা হলেও ব্যাপক সাড়া পাওয়ায় অন্য প্রার্থীরাও এটি ব্যবহার করছেন। এর জবাবে বিএনপিও ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ’ স্লোগানকে সামনে রেখে পাল্টা প্রচারণামূলক গান ও ভিডিও প্রকাশ করেছে। ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)সহ অন্যান্য দলগুলোও ছোট নাটিকা, নীতিনির্ভর ব্যাখ্যা ও ব্যঙ্গাত্মক ভিডিওর মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর বিপুল সংখ্যা এবং তরুণ ভোটারের আধিক্যই এই ডিজিটাল প্রচারণাকে সবচেয়ে শক্তিশালী করে তুলেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দেশে প্রায় ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ছিল, যা মোট জনসংখ্যার প্রায় ৭৪ শতাংশ। ডেটারিপোর্টালের তথ্যমতে, দেশে বর্তমানে প্রায় ৬ কোটি ৪০ লাখ ফেসবুক ব্যবহারকারী এবং ৫ কোটি ৬০ লাখ টিকটক ব্যবহারকারী রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, মোট ভোটারের প্রায় ৪৩ দশমিক ৫৬ শতাংশের বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে, যাদের একটি বড় অংশ এবারই প্রথম ভোট দিতে যাচ্ছেন। বিগত কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ায় এবং দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার অনুভূতি তরুণদের মধ্যে এবার ভোট দেওয়ার ব্যাপারে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এই বাস্তবতাই রাজনৈতিক দলগুলোকে সোশ্যাল মিডিয়ায় আরও আক্রমণাত্মক ও সৃজনশীল করে তুলেছে।
শুধু প্রচারণা নয়, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহার তৈরিতেও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করছে। বিএনপি চালু করেছে ‘ম্যাচমাইপলিসি ডটকম’, যেখানে ভোটাররা দলটির প্রস্তাবিত নীতির ওপর মতামত জানাতে পারছেন। একইভাবে জামায়াতে ইসলামী ‘জনতার ইশতেহার’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে জনগণের প্রত্যাশা ও দাবি জানার জন্য।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারির নির্বাচনের সঙ্গে সঙ্গে ‘জুলাই জাতীয় সনদ’ বা সংস্কার প্যাকেজ নিয়ে একটি গণভোটের আয়োজন করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আল জাজিরাকে জানিয়েছেন, প্রথাগত গণমাধ্যমের চেয়ে সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি প্রভাবশালী হওয়ায় সরকারও সেখানে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে।
রাজপথের প্রচারণা যতই জোরালো হোক না কেন, বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন ও গণভোটের ভাগ্য অনেকটাই নির্ধারিত হবে এই ডিজিটাল যুদ্ধক্ষেত্রে। ব্যালটের আগে মন জয় করার লড়াই এখন মূলত চলছে স্ক্রিনে, ক্লিক আর শেয়ারের দুনিয়ায়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।