জাতীয়
অসাবধানতা হতে পারে মৃত্যুর কারণ
সড়ক এবং নৌ-দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে প্রায়ই আন্দোলন হয়। কিন্তু রেল দুর্ঘটনায় বছরে হাজারো মানুষ মৃত্যুবরণ করছে যার অন্যতম কারণ হচ্ছে অসচেতনতা বা অসাবধানতা।
বুধবার (০৬ এপ্রিল) রাজধানীর মগবাজার রেল ক্রসিং এলাকায় রেলওয়ে থেকে একপাশে সিগন্যাল বা বেরিকেড দেওয়া হয়েছে তা দেখার পরেও গায়ে না লাগিয়ে একটি প্রাইভেট কারের ড্রাইভার গাড়ি নিয়ে নিয়ে উঠে পড়েন রেল ক্রসিংয়ের মধ্যে। ঠিক সেই মুহূর্তে বন্ধ হয়ে যায় গাড়ির ইঞ্জিন। ভেতরে থাকা যাত্রীরা বাঁচার জন্য চিৎকার করছিলেন। এমন সময় গেটম্যান তার হাতে থাকা লাল সংকেত নিয়ে দাঁড়িয়ে যান ট্রেন লাইনের ওপর। সাধারণ পথচারীরা উপায় না দেখে দৌঁড়ে গিয়ে ধাক্কা দেন গাড়িটিকে। আর অল্পের জন্য বেঁচে যায় প্রাইভেটকারে থাকা যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক তাইসন মিয়া দূরবীন নিউজকে জানান, ‘আমি রেললাইনের কাছে যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। এ সময় গাড়িটা সিগনাল ডাউন করার পরেও লাইনের ওপর উঠে পড়ে আর বন্ধ হয়ে যায়। পরে উপায় না দেখে আমরা গিয়ে ঠেলা দিয়ে গাড়িটিকে লাইন থেকে সরাই (সরিয়ে আনি)।’
রেলওয়ের তথ্য অনুযায়ী,‘২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত রেল ক্রসিংয়ে পারাপারের সময় অসাবধানতার কারণে নিহত হয়েছেন ২০৯ জন।আহতের সংখ্যা তিনশতাধিক। এ ঘটনাগুলোর পেছনের অন্যতম কারণ হল চলাচলে অসাবধানতা, অসচেতনতা।
জনসচেতনতা ও রাস্তায় চলাচলের প্রতি নিয়মকানুন বাড়ানো না গেলে এ ধরণের দূর্ঘটনা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
.jpg)


