

আসন্ন গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হ্যাঁ বা না ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশগ্রহণ থেকে বিরত রাখার জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ লক্ষ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন-এমন অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন এ বিষয়ে কঠোর অবস্থান নেয়।
নির্বাচন কমিশন সচিবালয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিশেষ নির্দেশনা জারি করে। এতে বলা হয়, গণভোটে হ্যাঁ বা না ভোটের পক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশগ্রহণ দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
ইসির এই নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট সংক্রান্ত প্রচারণায় অংশ না নিতে সব পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে সবাই জেনেছেন। এখন আনুষ্ঠানিকভাবে নির্দেশনা জারি করা হবে।
এদিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিধিনিষেধ না থাকায় আগে কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। তবে এখন নির্বাচন কমিশন স্পষ্টভাবে বিধিনিষেধ দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আর হ্যাঁ বা না ভোটের পক্ষে কোনো প্রচারণায় অংশ নেবেন না।
নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটের নিরপেক্ষতা বজায় রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক বা মতামতভিত্তিক প্রচারণা থেকে দূরে রাখা অপরিহার্য। এ নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।