জাতীয়
ব্যবসায়ীদের কারসাজিতে ১০ টাকার বেগুন ঢাকায় একশ
পবিত্র মাহে রমজানে বাজারে বেগুনের বাড়তি চাহিদাকে ঘিরে বিরামপুর হাট থেকে ১০ টাকায় কেনা এক কেজি বেগুন হাত বদলের মাধ্যমে ঢাকায় গিয়ে খুচরায় ৮০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অতিমুনাফা লোভী ব্যবসায়ীদের কারসাজির কারণে বাজারে অস্বাভাবিকভাবে বেগুনের দাম বাড়ছে বলে দাবি করেছেন কৃষক ও পাইকাররা।
ঢাকা থেকে বিরামপুর হাটে বেগুন কিনতে আসা পাইকার সাজ্জাদ হোসেন বলেন, বিরামপুরের হাটে ভালো বেগুন পাওয়া যায়। যে কারণে আমরা এখান থেকে বেগুন কিনে ঢাকায় পাঠাই। আজ হাটে বেগুন কিনলাম ১৫-২৫ টাকা কেজি দরে, সাথে রয়েছে হাটের খাজনা। এরপর বেগুন নিয়ে যেতে গাড়িভাড়া আছে, আবার ট্রাফিককেও টাকা দিতে হয়, ঢাকায় নিয়ে এই বেগুন আমরা ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি করি। এতে আমাদের কিছুটা লাভ হয় তাই দিয়ে আমরা চলি। এর পরে আমাদের থেকে কিনে খুচরা বাজারে ৮০-১০০ টাকা দরে বেগুন বিক্রি হয়।
বিরামপুরের কৃষক লুৎফর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরেই বেগুন চাষাবাদ করে আসছি, তবে বেগুনে কিন্তু অনেক খরচ কারণ বেগুন উৎপাদনে বিভিন্ন রোগ-বালাই মোকাবিলা করতে হয়। তাই উৎপাদন বাড়াতে জমিতে প্রচুর পরিমাণে ওষুধ স্প্রে করতে হয় এবং শ্রমও দিতে হয় অনেক।
তিনি বলেন, আজ হাটে ৫২০ টাকা মণ দরে বেগুন বিক্রি করলাম। কিন্তু খুচরা বাজারে সেই বেগুন ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা কৃষকরা তো দাম পাই না। পাইকারসহ অন্যরা দাম পায়। বেগুনের দাম যদি ১০ থেকে ১৩ টাকা থাকে, তাহলে আমাদের চাষের খরচই উঠবে না। গত কয়েকদিন আগে অবস্থা আরও খারাপ হয়। দাম নেমে প্রতিকেজি বেগুন বিক্রি হয় ৫ টাকায়। তবে রোজার সময়ে দাম একটু বেড়েছে, এতে কৃষকের কোনও লাভ হচ্ছে না। অতিমুনাফা লোভী ব্যবসায়ীরা কারসাজি করে বাজারে দাম বাড়িয়ে দিচ্ছে।
আশপাশের কয়েক উপজেলার মধ্যে বিরামপুরের সবজির হাট সবচেয়ে বড় পাইকারি হাট। এখানে অন্য উপজেলার কৃষক ও পাইকাররাও সবজি বেচা-কেনা করেন। এছাড়া ঢাকার পাইকাররাও আসেন সবজি কিনতে। সবজি কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

.jpg)


