.jpg&w=3840&q=75)

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচার-প্রচারণা শেষ, দেশজুড়ে এখন ভোটের আমেজ। তবে ভোটারদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভোট দিতে গেলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড সঙ্গে রাখা কি বাধ্যতামূলক?
নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এনআইডি কার্ড বা প্লাস্টিকের স্মার্ট কার্ড সঙ্গে না থাকলেও ভোটাধিকার প্রয়োগ করা যাবে। অনেকের ধারণা, এনআইডি ছাড়া ভোট দেওয়া সম্ভব নয় এটি সঠিক নয়। মূল বিষয় হলো, সংশ্লিষ্ট ভোটারের নাম ভোটার তালিকায় থাকতে হবে। পোলিং অফিসার ভোটার তালিকায় থাকা নাম ও ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করতে পারলেই ব্যালট পেপার প্রদান করবেন।
তবে ভোটদান প্রক্রিয়া দ্রুত ও নির্বিঘ্ন করতে ভোটারদের নিজ নিজ ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর আগে থেকেই জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
Smart Election Management BDঅ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID Number লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।
হটলাইন: ১০৫ নম্বরে কল করে ৯ চাপলে সরাসরি অপারেটরের মাধ্যমে ভোটার তথ্য জানা যাবে।
এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে সনাতন পদ্ধতিতে কাগজের ব্যালট ও স্বচ্ছ ব্যালট বাক্সে। ভোট বাতিল এড়াতে নিচের নিয়মগুলো অনুসরণ করা জরুরি:
ব্যালট পেপারের পেছনে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ও সিল আছে কি না তা নিশ্চিত করতে হবে। এরপর গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকের ওপর রাবার স্ট্যাম্প দিয়ে স্পষ্টভাবে সিল দিতে হবে।
সিল দেওয়ার পর ব্যালটটি এমনভাবে ভাঁজ করতে হবে, যেন সিলের কালি অন্য কোনো প্রতীকের ওপর না লাগে।
ভাঁজ করা ব্যালট পেপার নির্ধারিত স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে। ভোটদান শেষে অযথা কেন্দ্রে অবস্থান না করে দ্রুত কেন্দ্র ত্যাগ করতে হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সচেতনতা ও নিয়ম মেনে ভোটদানের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা সম্ভব। ভোটাধিকার প্রয়োগে আগ্রহী প্রত্যেক নাগরিককে নির্ধারিত নিয়ম মেনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।