জাতীয়


আহত-অসুস্থ ১৬৬ পুলিশকে ডিএমপির আর্থিক অনুদান


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ এপ্রিল ২০২২, ০৪:২১ অপরাহ্ন, বুধবার

আহত-অসুস্থ ১৬৬ পুলিশকে ডিএমপির আর্থিক অনুদান

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পক্ষ থেকে কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ ১৬৬ পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।


বুধবার (৬ এপ্রিল) দুপুরে ডিএমপি সদর দপ্তরে কমিশনার মোহা. শফিকুল ইসলাম উপস্থিত হয়ে অনুদান-প্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে এ অর্থ তুলে দেন।


ডিএমপি কমিশনার আর্থিক অনুদান প্রদান শেষে বলেন, আমাদের যেসব সদস্য আহত ও নিহত হচ্ছেন, ডিএমপির কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি। 


অনুদানপ্রাপ্তদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা ও যারা সুস্থ হয়ে ফিরে এসেছেন তাদের দীর্ঘায়ু কামনা করেন তিনি।


পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে কর্তব্য পালনের নির্দেশ দিয়ে কমিশনার বলেন, প্রত্যক্ষভাবে আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করছি। সরকারও আমাদের বিভিন্ন ধরনের আর্থিক সহযোগিতা করছে। আপনারা এমন কোনো কাজ করবেন না, যাতে পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ন হয়।


গত ২৮ মার্চ ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৬তম সভা ডিএমপি সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় ১৬৬ জন পুলিশ সদস্যের অনুকূলে ৫৮ লাখ ২৭ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।


এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।