জাতীয়
বিকেলে নতুন মন্ত্রিসভা: ডাক পেয়েছেন যারা
.jpg)
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়েছে।
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন একাধিক বিশিষ্ট নেতা। তাদের মধ্যে রয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. আসাদুজ্জামান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ও ঢাকা-১৩ আসনের এমপি ববি হাজ্জাজ, সিলেট-৪ আসনের এমপি ও দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের এমপি আ ন ম এহসানুল হক মিলন এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
মন্ত্রিপরিষদ সূত্র জানায়, নবনির্বাচিত মন্ত্রীদের জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ৪৯টি গাড়ি সরবরাহ করা হবে।
এদিকে, নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। তিনি দলের পক্ষ থেকে নতুন সরকারের দায়িত্ব পালন করবেন। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণে বিএনপির এমপিরা অংশ নেননি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, “সংবিধান এখনও সংশোধন হয়নি। তাই আমরা কোনো শপথ নেই।”
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ফারাক্কা বাঁধে মরুকরণের ঝুঁকিতে ৭ কোটি মানুষ: পানিসম্পদ মন্ত্রী এ্যানি
ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল চরম সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশের প্রায় ২৪ থেকে ২৬টি জেলা এবং ৭ কোটি মানুষ বর্তমানে মরুভূমির মতো পরিস্থিতির ঝুঁকিতে রয়েছে।

গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতি, বরখাস্ত ২
রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনরত অবস্থায় সড়কের মাঝখানে দুই ট্রাফিক কনস্টেবলের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মিরপুরে রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
রাজধানীর মিরপুরে পপুলার মডেল হাই স্কুলের শিক্ষার্থী রামিসা আক্তার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নওগাঁয় বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু
নওগাঁর রাণীনগরে পৃথক স্থানে বজ্রপাতে দাদা-নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার পারইল ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামের মাঠে এ ঘটনাগুলো ঘটে।








