জাতীয়
মিরপুর ডিওএইচএসে বাসের ধাক্কায় নিহত এক, আহত ৬
রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ডিওএইচএস গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা য়ায়নি।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী দূরবীন নিউজকে জানান, ফার্মগেট থেকে আসা ট্রাস্ট পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিওএইচএসের গেটের দিকে তেড়ে আসছিল। আমি রাস্তার
অপর পাশে দাঁড়িয়ে ছিলাম। গেটের কাছাকাছি এসে মোড় ঘুরানোর সময় বাসটি পথচারীদের ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর অবস্থায় আমরা ৬-৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
পল্লবী থানার এসআই তারেক দূরবীন নিউজকে জানান,‘ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। তাছাড়া বাকি যারা আহত হয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানানো যাচ্ছে না। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।'
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
.jpg)


