.jpg&w=3840&q=75)

নতুন গঠিত সরকারে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম রবি তিনটি গুরুত্বপূর্ণ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে ৮০,৪৩৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জসীম উদ্দিন সরকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন ৭৭,১৩৬ ভোট।
৫৮ বছর বয়সী রাজনীতিক শেখ রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধানমন্ডি থানা বিএনপির সভাপতি। পেশায় তিনি ব্যবসায়ী এবং ‘প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক। ১৯৭১ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করা তিনি বর্তমানে ঢাকার হাতিরপুলে বসবাস করেন।
হলফনামা অনুযায়ী, রবিউলের বার্ষিক আয় ব্যবসা থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং চাকরি থেকে ৬ লাখ টাকা। তার হাতে নগদ ৪ লাখ ৭২ হাজার ৬৮৬ টাকা, স্ত্রীর হাতে ১ লাখ ৪৫ হাজার ৮০ টাকা। ব্যাংকে তার নামে ৪ লাখ, স্ত্রীর নামে ৯ লাখ ৯৯ হাজার ৯৮০ টাকা। শেয়ার ও সঞ্চয়পত্রে মোট অস্থাবর সম্পদের মূল্য তার নামে ৫৭ লাখ ২২ হাজার ৬৮৬ টাকা, স্ত্রীর নামে ৮০ লাখ ৮৪ হাজার ২৬০ টাকা।
হলফনামায় উল্লেখ আছে, রবিউলের বিরুদ্ধে বর্তমানে ৭টি মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে। অতীতেও তার বিরুদ্ধে ২৮টি মামলা হয়েছিল, যেগুলোর সবকটিতেই খালাস পেয়েছেন। এছাড়া ২০২৪ সালের অক্টোবর মাসে দীপ্ত টেলিভিশনের প্রকৌশলী তানজিল জাহান তামিম হত্যা মামলায় অভিযোগের কারণে সাময়িকভাবে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বরখাস্ত হয়েছিলেন।
শেখ রবিউল আলম ও তার পরিবারের নামে কোনো ঋণ নেই, এবং তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ডিরেক্টর হিসেবে ঋণ গ্রহণ করেননি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।