জাতীয়


‘প্রতারকের মেয়ে’ বলায় সাহেদ কন্যার শিক্ষাজীবন বন্ধ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৭ এপ্রিল ২০২২, ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার

‘প্রতারকের মেয়ে’ বলায় সাহেদ কন্যার শিক্ষাজীবন বন্ধ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম আদালতে বলেছেন, ‘রিজেন্টের ঘটনার পর আমার ১৬ বছরের মেয়েটার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে । আর আমার বউকে সরাসরি চোরের বউ বলে ডাকায় সে এখন আর বাইরে বের হয় না। আমার পরিবার ধ্বংস প্রায়।’


বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সাহেদকে জামিনের জন্য আদালতে নেয়া হলে সেখানে তিনি এসব কথা বলেন।

 

আদালতকে সাহেদ জানান, আমার এ ঘটনার পর আমার মেয়েকে প্রতারকের মেয়েকে বলে ডাকায় সে আর স্কুলে যায় না। সে সুইসাইড করারও চেষ্টা করেছিল।

 

আদালতের অনুমতি নিয়ে সাহেদ আরও বলেন, ‘২০২০ সালে যখন করোনার রোগী বৃদ্ধি পাচ্ছিল, তখন উপায় না পেয়ে তৎকালীন স্বাস্থ্যসচিব ২ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার প্রস্তাব দেন।’

 

এ প্রস্তাব পেয়ে মানুষের ভালোর জন্য তার হাসপাতাল দুটিতে কোনো ফি ছাড়াই করোনা রোগীদের নমুনা পরীক্ষা শুরু করা হয় এবং দেশে তার হাসপাতালগুলোই প্রথম করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করে বলে দাবি করেন তিনি।

 

সাহেদ আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালককে আমি এ ঘটনার আগে ঠিকমতো চিনতামই না। আর মামলায় উল্লেখ করা কোনো টাকা আমি পাইনি। তাছাড়া আমাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়নি।'


অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকায় বৃহস্পতিবার কারাগারে আটক সাহেদকে আদালতে হাজির করা হয়। এছাড়া জামিনে থাকা স্বাস্থ্যের সাবেক ডিজি আজাদসহ পাঁচজন আদালতে উপস্থিত হন। 


এ সময় আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আগামী ১২ মে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামান। অন্যদিকে সাহেদ জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।



জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।