জাতীয়
বাংলাদেশে ১৫টি প্রকল্পে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ১৫টি বড় ও ছোট প্রকল্পে ১০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আজ মঙ্গলবার থেকে তার ২ দিনের ঢাকা সফরে প্রকল্পগুলো নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো একটি তেল শোধনাগার নির্মাণ, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে আগ্রহ দেখিয়েছে। এর জন্য খরচ হবে দেড় থেকে ২ বিলিয়ন ডলার।
সৌদি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন এলএলসি বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে অনেক বেশি উৎসাহী। প্রতিষ্ঠানটি ৭টি প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী এবং গত বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের সময় প্রায় ১ দশমিক ৬৮৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
জানা গেছে, বোয়িং স্বীকৃত আল-সালাম একটি উড়োজাহাজ শিল্প এলাকা প্রতিষ্ঠার জন্য ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ ছাড়াও আন্তর্জাতিকভাবে স্বনামধন্য জ্বালানি সংস্থা এসিডাব্লিউএ পাওয়ার চট্টগ্রামে একটি ৭৩০ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণে প্রায় ৬০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। ৪৫টি হোটেল, রিসোর্ট এবং থিম পার্কের মালিক আল-হোকাইর গ্রুপ বাংলাদেশের পর্যটন খাত বিকাশে প্রায় ৩০০ থেকে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়। এছাড়া যৌথ উদ্যোগে ১০০ মেগাওয়াট আইপিপি সৌর প্রকল্প নির্মাণে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় আল-ফানার। আল বাওয়ানি নির্মাণ ও প্রকৌশল প্রকল্পের জন্য দক্ষ মানব সম্পদের কর্মসংস্থানে প্রায় ১০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে যেসব প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে তাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন অন্যতম। কিছু সৌদি বিনিয়োগ ইতোমধ্যে পাইপলাইনে রয়েছে। তার মধ্যে আছে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল দিয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের উন্নয়ন।
তিনি বলেন, আমরা কতটা সফলভাবে পাইপলাইনে থাকা কাজগুলো পরিচালনা করতে পারব তার ওপর আরও সৌদি বিনিয়োগ অনেকাংশে নির্ভর করবে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
.jpg)


