জাতীয়


র‍্যাব-মাদক কারবারি গোলাগুলি, গুলিবিদ্ধ ৪


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৮ এপ্রিল ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার

র‍্যাব-মাদক কারবারি গোলাগুলি, গুলিবিদ্ধ ৪


কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে র‍্যাবের এক সদস্য ও তিন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। আটক করা হয়েছে আরো দুই মাদক কারবারিকে।

 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ রাস্তার মাথা এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

 

আহত র‍্যাবের সদস্য রুবেল হোসাইনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এবং মাদক কারবারিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের ধরতে রাতে অভিযান চালানো হয়। কিন্তু মাদক কারবারিরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে র‍্যাবের এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে র‍্যাব। এতে তিন মাদক কারবারি গুলিবিদ্ধ হন।

 

পরে ঘটনাস্থল থেকে আরো দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।।


সম্পর্কিত

চট্টগ্রামের খবর

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।