

বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী বাজেট প্রণয়ন একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং অর্থনীতিতে চলমান সংকটের প্রেক্ষাপটে। তিনি বলেন, বর্তমান সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে অগ্রসর হতে চায়।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, “সরকারের বাজেট হবে দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে। দেশের অর্থনীতি আগে থেকেই চাপে রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন চাপ যোগ করেছে। সব মিলিয়ে বাজেট প্রণয়নে চাপ বাড়ছে।”
তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধে আমাদের বড় অংশ খরচ হচ্ছে, বিশেষ করে জ্বালানি আমদানি করতে হচ্ছে। তাই এটা তিনমুখী চ্যালেঞ্জ: ছোট ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থান।”
অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, “আমাদের লক্ষ্য এমন বাজেট তৈরি করা, যেখানে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান বৃদ্ধি নিশ্চিত হবে। টাকার প্রয়োগ নয়, বরং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করাই মূল লক্ষ্য।”
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।