
নিজস্ব প্রতিবেদক


ঢাকা বিশ্ববিদ্যালয়এলাকায় আয়োজিত এ শোভাযাত্রায় পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির মেলবন্ধন সৃষ্টি করেছে এক অনন্য আবহ।
সকাল থেকেই চারুকলা অনুষদ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ঢোল-বাদ্য, বাঁশির সুর এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়ে চলে শোভাযাত্রা, যেখানে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ।
এবারের শোভাযাত্রায় ম্রো, মারমা, লুসাই, বম, খেয়াং, চাকমা, সাঁওতাল ও মণিপুরীসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক, প্রতীকী সামগ্রী ও সংস্কৃতির উপস্থাপনের মাধ্যমে তুলে ধরেন তাদের স্বকীয় পরিচয় ও ঐতিহ্য।
শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর লাঠিখেলা প্রদর্শনী, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। শারীরিক কসরত ও ঐতিহ্যবাহী এই খেলা শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে।
শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সকাল ৯টায় ঢোল-বাদ্য ও রঙিন মোটিফের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এ শোভাযাত্রা বাঙালির লোকজ সংস্কৃতি ও বহুত্ববাদী ঐতিহ্যের এক অনন্য প্রতিচ্ছবি হয়ে ওঠে।
সব মিলিয়ে, পাহাড় ও সমতলের সংস্কৃতির সম্মিলনে এবারের বৈশাখী শোভাযাত্রা রূপ নেয় এক বৈচিত্র্যময় ও ঐতিহ্যবাহী উৎসবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।