

পুলিশের পোশাকে সাম্প্রতিক পরিবর্তন নিয়ে বাহিনীর ভেতরে তৈরি হওয়া অসন্তোষের প্রেক্ষিতে আবারও ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর নতুন রঙ নির্ধারণ করে ‘পুলিশ ড্রেস রুলস-২০২৫’ সংশোধনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে।
সারোয়ার মুর্শেদ শামীমজানিয়েছেন, এ পরিবর্তনের জন্য সরকারের অতিরিক্ত কোনো আর্থিক ব্যয় হবে না। নিয়ম অনুযায়ী পুলিশ সদস্যদের বার্ষিক প্রাপ্যতার ভিত্তিতেই ইউনিফর্ম সরবরাহ করা হয়। প্রজ্ঞাপন জারি হলে পরবর্তী সরবরাহের সময় নতুন রঙের পোশাক দেওয়া হবে।
প্রস্তাব অনুযায়ী, মেট্রোপলিটন পুলিশের শার্টের রং হবে লাইট অলিভ, আর জেলা ও অন্যান্য ইউনিটের জন্য নির্ধারণ করা হয়েছে ডিপ ব্লু। সব ইউনিটের প্যান্টের রং হবে খাকি। তবে এই পরিবর্তনের বাইরে থাকবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব।
পুলিশ সদর দপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, বর্তমান ‘লৌহ’ রঙের শার্ট ও ‘কফি’ রঙের প্যান্ট চালুর পর থেকেই মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে অস্বস্তি ও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল বা ব্যঙ্গের শিকার হওয়ায় অনেক সদস্য পেশাগতভাবে বিব্রতবোধ করছিলেন।
মো. সারোয়ার জাহানস্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে দ্রুতই নতুন ইউনিফর্ম মাঠপর্যায়ে চালু করা হবে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনজানিয়েছে, বর্তমান পোশাকের সঙ্গে অন্যান্য কিছু সংস্থার ইউনিফর্মের মিল থাকায় সাধারণ মানুষের কাছে পুলিশকে আলাদা করে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। তাদের মতে, আগে ব্যবহৃত খাকি ও নীল রঙের ইউনিফর্ম দেশের আবহাওয়া ও জনগণের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ ছিল।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।