
নিজস্ব প্রতিবেদক


রাজনৈতিক স্বার্থে গণভোট ও ‘জুলাই সনদ’ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল গণভোটকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খালের পাড়ে পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যারা গণভোটের রায়কে ভিন্নভাবে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তবে জনগণের জন্য নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ মিল-কারখানা চালু, গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কেউ বাধা দিলে তা প্রতিহত করা হবে।
দেশের অগ্রগতি যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত ‘জুলাই সনদ’ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
তিনি ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, জনগণ ইতোমধ্যে প্রমাণ করেছে তারা নিজেদের সিদ্ধান্ত উপেক্ষা মেনে নেয় না। ভবিষ্যতেও কেউ জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে তারা জবাব দেবে।
সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। সবশেষে তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে বসে না থেকে দেশ গঠনের কাজে লাগাতে হবে, তাহলেই জাতীয় উন্নয়ন সম্ভব।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।