জাতীয়
বিদ্যুৎ বিভ্রাটে মোমবাতির আলোয় ডিগ্রি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় পটুয়াখালীর গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রে মোমবাতির আলোয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এতে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাসসহ চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রটির সাতটি কক্ষে মোট ৩০৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে প্রায় এক ঘণ্টা মোমবাতির আলোয় পরীক্ষা দিতে বাধ্য হন শিক্ষার্থীরা। এতে তাদের স্বাভাবিক পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয় বলে জানা গেছে।
কেন্দ্র সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে গলাচিপাসহ দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছিল। এরই প্রভাব পড়ে পরীক্ষার সময়েও।
গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ ছিল না। এ সময় শিক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দেয়।”
কেন্দ্র পরিদর্শক ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস বলেন, “বিদ্যুৎ না থাকায় সাময়িকভাবে পরীক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।”
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে অল্প সময়ের মধ্যেই তা পুনরায় চালু করা হয়।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

নৌপথে পরিবহন খরচ ৬০% কম
সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।








