জাতীয়


বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাননি ছাত্রলীগ নেতা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাননি ছাত্রলীগ নেতা

কারাগারে ছাত্রলীগ নেতার বাবার লাশ। ছবি: সংগৃহীত


বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাননি বরিশাল মহানগর ছাত্রলীগের এক ওয়ার্ড নেতা মো. শাহরুখ খান। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে বাবার মরদেহ কারাগারে নিয়ে গিয়ে তাকে শেষবার দেখার সুযোগ দেওয়া হয়।

 

শাহরুখ খান নগরের ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং বর্তমানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার বাবা আবুল বাশার খান (৬০) মারা যান।

 

এর আগে, গত ২৪ এপ্রিল মধ্যরাতে নগরের নিউ সার্কুলার সড়কের বাসা থেকে শাহরুখ খানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 

শাহরুখের আইনজীবী মিজানুর রহমান মিন্টু জানান, বাবার জানাজায় অংশগ্রহণের জন্য তাকে প্যারোলে মুক্তি দিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল, তবে তা গ্রহণ করা হয়নি।

 

শাহরুখের ভাই সালমান খান বলেন, প্যারোলের আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়। পরে জানানো হয়, প্যারোলে মুক্তি দেওয়া সম্ভব নয়; বরং মরদেহ কারাগারে নিয়ে গিয়ে সাক্ষাতের ব্যবস্থা করা হবে।

 

তিনি আরও জানান, বিকেল পৌনে ৪টার দিকে তাদের বাবার মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারাগারে নেওয়া হয়। সেখানে স্বল্প সময়ের জন্য শাহরুখকে মরদেহ দেখার সুযোগ দেওয়া হয় এবং সীমিত সংখ্যক স্বজনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।

 

সালমান খান আরও বলেন, তার ভাইয়ের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পর আটটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারের পর তাকে আরও তিনটি মামলায় আসামি করা হয়েছে।

 

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা বলেন, প্যারোলে মুক্তির আবেদন পাওয়া গিয়েছিল। জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী, কারাফটকে মরদেহ এনে সাক্ষাতের ব্যবস্থা করার বিষয়টি স্বজনদের জানানো হয়।

 

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।

লক্ষ্মীপুরে সড়ক খোঁড়ার সময় মিলল তিনটি মর্টার শে

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সড়ক খোঁড়ার সময় মাটির নিচ থেকে তিনটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজ-সংলগ্ন টিএটি অফিস সড়কে পানির লাইনের উন্নয়নকাজ চলাকালে এ ঘটনা ঘটে।

নৌপথে পরিবহন খরচ ৬০% কম

সড়কপথের তুলনায় নৌপথে পণ্য পরিবহনের খরচ প্রায় ৬০ শতাংশ কম বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। এ কারণে রাজধানীর চারপাশের খাল ও নৌপথ পুনরুদ্ধার করে দ্রুত চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা পাঠিয়েছেন ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের ৭৮০ কেজি আনারস। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসের চালানটি বাংলাদেশে পৌঁছায়।