জাতীয়
১৭ বছরের সংসার ছেড়ে হবু জামাইয়ের সঙ্গে পালালেন গৃহবধূ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় নিজের মেয়ের জন্য ঠিক করা পাত্রের সঙ্গেই পালিয়ে গেছেন তিন সন্তানের জননী রিমি খাতুন। প্রায় ১৭ বছরের সংসার, স্বামী ও সন্তানদের ফেলে এভাবে ঘর ছাড়ার ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, উপজেলার চর থ্রি পেনিক গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে মামুন নামে ২৪ বছর বয়সী এক যুবকের সঙ্গে পরিচয় হয় রিমির। নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়া ওই যুবকের সঙ্গে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে তার।
এক পর্যায়ে রিমি খাতুন নিজের সাবালিকা মেয়ের সঙ্গে মামুনের বিয়ের কথাবার্তা শুরু করেন। তবে মেয়ে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় পরিবারে অস্থিরতা তৈরি হয়। পরিবারের দাবি, এই পরিস্থিতির মধ্যেই বড় মেয়ে মানসিক চাপে আত্মহত্যা করে। এরপরও রিমি ওই যুবকের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন বলে অভিযোগ রয়েছে।
রিমির স্বামী রাশেদ আলী, যিনি পেশায় গাড়িচালক, জানান স্ত্রীর আচরণে সন্দেহ হওয়ায় তিনি তার ফোন নিয়ে নেন এবং সম্পর্কটি বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু কিছুদিন পর রিমি নতুন ফোন কিনে আবার যোগাযোগ শুরু করেন। পরে ওই যুবক বাড়িতে আসা-যাওয়া শুরু করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিশে যায়। এমনকি রাশেদকে ‘আব্বু’ এবং রিমিকে ‘মা’ বলেও সম্বোধন করত।
অভিযোগ অনুযায়ী, একসময় রাশেদ আলী বাড়িতে না থাকার সুযোগে ছোট দুই সন্তানকে সঙ্গে নিয়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান রিমি খাতুন। ঘটনার পরপরই এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়রা ঘটনাটিকে সামাজিক অবক্ষয়ের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ও আবেগপ্রবণ সিদ্ধান্ত একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
এ ঘটনায় রাশেদ আলী শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি জানান, তার একমাত্র চাওয়া যেখানেই থাকুক, অন্তত তার ছোট দুই সন্তানকে যেন তার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার
জাতীয় সংসদের কার্যক্রমের দিকে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ নিবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সংসদ সদস্যরা জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তিতর্কের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবেন—এটাই সবার প্রত্যাশা।

সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জের মুন্নু সিটিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
হজের খরচ আরও কমাতে উদ্যোগ, বিমান ভাড়া কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর
বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে বিমান ভাড়া হ্রাসসহ একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।





