জাতীয়
সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো সম্পূর্ণ নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
আসন্ন ঈদুল আজহায় সড়ক, মহাসড়ক, রেলপথ ও নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সড়ক-মহাসড়ক ও রেললাইনের ওপর কোনোভাবেই কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) সন্ধ্যায় ঈদুল আজহাকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে যে সড়কের ওপর কোনো হাট বসানো যাবে না। পাশাপাশি সড়ক, রেলপথ ও নৌপথে সমন্বিতভাবে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ফেরিঘাটে বাস থেকে যাত্রীদের নামিয়ে পরে ফেরিতে ওঠানোর বিষয়টি বাধ্যতামূলক করা হবে। প্রতিটি ঘাটে সাইনবোর্ড ও মাইকিংয়ের ব্যবস্থা থাকবে। কোনো বাসচালকের গাফিলতি পাওয়া গেলে তার লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বাস মালিক ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি।
সড়ক দুর্ঘটনা কমাতে মহাসড়কের পাশে থাকা ট্রমা সেন্টারগুলোকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। সিভিল সার্জনের নেতৃত্বে প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ দিয়ে প্রস্তুত রাখা হবে এসব কেন্দ্র। পাশাপাশি উপজেলা ও জেলা হাসপাতালগুলোকে ঈদের সাত দিন আগে থেকেই প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদযাত্রায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত দিন আগে থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সদর দফতরে একটি মনিটরিং সেল গঠন করা হবে। এই সেলের মাধ্যমে সিসি ক্যামেরা পর্যবেক্ষণসহ জেলা পর্যায়ের তথ্য সার্বক্ষণিকভাবে মনিটর করা হবে।
এছাড়া কোরবানির চামড়া শিল্পের সুরক্ষায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির পর প্রথম সাত দিন ঢাকার বাইরে থেকে কোনো চামড়া রাজধানীতে আনা যাবে না। স্থানীয়ভাবে চামড়া সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে স্থানীয় সরকার, বাণিজ্য, ধর্ম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীসহ দুই সিটি করপোরেশনের প্রশাসক, পুলিশ মহাপরিদর্শক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার
জাতীয় সংসদের কার্যক্রমের দিকে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ নিবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সংসদ সদস্যরা জ্ঞানগর্ভ আলোচনা, গঠনমূলক সমালোচনা ও যুক্তিতর্কের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবেন—এটাই সবার প্রত্যাশা।

সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী ও শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট) মানিকগঞ্জের মুন্নু সিটিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
হজের খরচ আরও কমাতে উদ্যোগ, বিমান ভাড়া কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর
বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় আরও কমাতে বিমান ভাড়া হ্রাসসহ একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিমান ভাড়া কমানোর পাশাপাশি সৌদি আরবে বাংলাদেশি হাজিদের আবাসন ব্যয় কমানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের ঘোষণা লতিফ সিদ্দিকীর
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এর আগে গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহের রোববার বা সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করবেন।





