জাতীয়


মাতৃকালীন ভাতা বাড়িয়ে হাজার টাকা করার সুপারিশ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ এপ্রিল ২০২২, ০৫:১৫ অপরাহ্ন, রবিবার

মাতৃকালীন ভাতা বাড়িয়ে হাজার টাকা করার সুপারিশ

গ্রামের দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন মাসিক ভাতা ৮০০ টাকার পরিবর্তে ১০০০ টাকা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।


রোববার (১০ এপ্রিল) জাতীয় সংসদে মহিলা ও শিশু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। 


মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া কমিটির অন্য সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান এবং সাহাদারা মান্নান বৈঠকে অংশ নেন।


বৈঠকে বর্তমান ডিজিটাল যুগে প্রত্যেক সংসদ সদস্যের অনুকূলে পাঁচটি সেলাই মেশিন এবং পাঁচটি কম্পিউটার বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়।


এছাড়া গ্রামীণ দরিদ্র গর্ভবর্তী মায়েদের জন্য মাসিক ভাতা ৮০০ টাকা থেকে ১০০০ টাকায় বৃদ্ধি করার জন্য সুপারিশ করা হয়। তাছাড়া যে সকল মহিলারা হোটেলে কাজ করে তাদের জন্য এলাকা ভিত্তিক ভিন্ন নীতিমালা প্রণয়নের প্রস্তাবনাও করা হয়।


এছাড়াও সভায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় কর্মজীবী মহিলাদের হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন ও সঠিকভাবে পরিচালনার জন্য প্রকল্প পরিচালকের সাথে আলোচনা করে দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধের সুপারিশও করা হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জয়িতা ফাউন্ডেশন, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।