

ময়মনসিংহ থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক প্রতিদিনের কাগজ’-এর মালিকানা, সম্পাদকীয় পদ ও প্রকাশনা কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। সরকারি নথি, দায়িত্ব বণ্টন ও বাস্তব কার্যক্রমের মধ্যে অসংগতি থাকায় সংবাদপত্রটি নিয়ে সাংবাদিক মহলসহ পাঠকদের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে মো. মাহমুদুল হাসান রতন সম্পাদক ও প্রকাশক হিসেবে অনুমোদন নিয়ে পত্রিকাটির প্রকাশনা শুরু হয়। তবে কয়েক বছরের ব্যবধানে পত্রিকাটির মালিকানা ও শীর্ষ পদ নিয়ে শুরু হয় নাটকীয়তা।
পত্রিকাটির প্রিন্টার্স লাইনে ‘সবুজ প্রিন্টিং প্রেস’-এর নাম উল্লেখ থাকলেও অনুসন্ধানে সেখানে পত্রিকাটির কোনো কার্যক্রম পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। এছাড়া ময়মনসিংহ থেকে ডিক্লারেশন নেওয়া হলেও পত্রিকাটি ঢাকার আরামবাগ, মতিঝিলসহ বিভিন্ন প্রেসে ছাপা হচ্ছে বলেও জানা গেছে।
অভিযোগ রয়েছে, আঞ্চলিক পত্রিকা হয়েও জাতীয় পরিচয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন বর্তমান দায়িত্বশীলদের কেউ কেউ।
বর্তমানে পত্রিকাটির প্রকৃত সম্পাদক ও প্রকাশক কে—তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। সরকারি নথিতে একজনের নাম থাকলেও বাস্তবে অন্যরা দায়িত্ব পালন করছেন বলে দাবি করছেন।
মো. মাহমুদুল হাসান রতনের দাবি, ২০২২ সালে তিনি তার বোন পরিচয়ে মোছাঃ ইয়াসমিন শিলার কাছে প্রকাশনার দায়িত্ব হস্তান্তর করেন।
তবে অনুসন্ধানে জানা গেছে, ইয়াসমিন শিলা ও রতন সহোদর কিংবা নিকটাত্মীয় নন। ইয়াসমিন শিলার বাড়ি ত্রিশালে এবং রতনের বাড়ি নেত্রকোনায়। এছাড়া ইয়াসমিন শিলা খায়রুল আলম রফিকের স্ত্রী বলেও জানা গেছে।
রতনের ভাষ্যমতে, ইয়াসমিন শিলা পরে খায়রুল আলম রফিককে প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেন। পরে ২০২২ সালের ২৭ জুলাই রফিক নিজেকে সম্পাদক পরিচয় দিয়ে লায়ন মো. মির্জা সোবেদ আলী (রাজা)-কে ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ দেন।
এ ঘটনায় সংবাদপাড়ায় নতুন প্রশ্ন উঠেছে—যিনি নিজেই নিয়োগপ্রাপ্ত, তিনি কীভাবে অন্য একজনকে নিয়োগ দেন?
মালিকানা ও পদসংক্রান্ত এই দ্বন্দ্বে পত্রিকাটির তৃণমূল প্রতিনিধি থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের কর্মীরাও বিভ্রান্তিতে পড়েছেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ সংবাদকর্মী বলেন,
“এই অস্থিতিশীলতা চলতে থাকলে পত্রিকাটির স্বাভাবিক কার্যক্রম ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে।”
মালিকানা সংকটের বিষয়টি নিয়ে ইতোমধ্যে মো. শহিদুল ইসলাম হাইকোর্টে রিট আবেদন করেছেন। বর্তমানে বিষয়টি বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন,
“দৈনিক প্রতিদিনের কাগজ যেখান থেকে ডিক্লারেশন নিয়েছে, নিয়ম অনুযায়ী সেখান থেকেই ছাপাতে হবে। আইন অমান্যের কোনো প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।