
নিউজ কো-অর্ডিনেটর


তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।
প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, দীর্ঘ প্রতীক্ষিত এই পদ্মা ব্যারাজ প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৫০ হাজার ৪৪৩ দশমিক ৬৪ কোটি টাকা। প্রকল্পটির মূল লক্ষ্য শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানিশূন্যতা কমানো, নদী ব্যবস্থার পুনরুজ্জীবন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ও পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়ন।
পাংশাএলাকায় নির্মিতব্য ব্যারাজটিতে প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা যাবে বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করছে সরকার।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র–এ পানি সরবরাহ নিশ্চিত করতেও এটি সহায়ক হবে।
প্রকল্প বাস্তবায়িত হলে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহীসহ পার্শ্ববর্তী এলাকার প্রায় ২ দশমিক ৮৮ মিলিয়ন হেক্টর আবাদি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।
প্রকল্পে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যারাজের ওপরের অংশকে সড়ক, বিদ্যুৎ সঞ্চালন লাইন ও গ্যাস পাইপলাইনের বহুমুখী করিডোর হিসেবেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবনায় বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়িত হলে বছরে অতিরিক্ত ২ দশমিক ৩৯ মিলিয়ন টন ধান এবং ২ দশমিক ৩৪ লাখ টন মাছ উৎপাদন বাড়তে পারে। একই সঙ্গে বাস্তবায়ন পর্যায়ে প্রায় ৪৭ হাজার ৯৫০ শ্রমিকের জন্য ১২ দশমিক ২৫ কোটি ম্যান-ডে কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৯ দশমিক ২৭ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
পরিকল্পনায় ৩ হাজার ৪৫০ একর জমিতে প্রায় দেড় লাখ পরিবারের জন্য সাতটি স্যাটেলাইট টাউন ও আধুনিক গ্রামীণ জনপদ গড়ে তোলার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
সম্ভাব্যতা যাচাই সমীক্ষা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর ভিত্তিক হিসাব অনুযায়ী প্রকল্পটি থেকে বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার অর্থনৈতিক আয় হতে পারে এবং জাতীয় জিডিপি প্রবৃদ্ধিতে প্রায় শূন্য দশমিক ৪৫ শতাংশ অবদান রাখতে পারে।
সুন্দরবনএবং উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়তে পারে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, এটি দেশের পানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। একজন কর্মকর্তা বলেন, “ব্যারাজটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। কৃষি, মৎস্য, শিল্প ও পরিবেশ ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।”
ফারাক্কা ব্যারাজচালুর পর থেকে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর প্রভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও খালে লবণাক্ততা বৃদ্ধি পায় এবং কৃষি, মৎস্য, বনজ সম্পদ ও নৌ-চলাচলে নেতিবাচক প্রভাব পড়ে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ফারাক্কা ব্যারাজ নির্মাণের আগে পদ্মা-গঙ্গা ব্যবস্থায় শুষ্ক মৌসুমের প্রবাহ ছিল প্রায় ৭০ হাজার কিউসেক। ১৯৭৫ সালের পর উজানে পানি প্রত্যাহারের কারণে অনেক সময় সেই প্রবাহ ২০ হাজার কিউসেকের নিচে নেমে আসে।
প্রকল্পটির আওতায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ প্রধান ব্যারাজ নির্মাণ করা হবে। এতে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডারস্লুইস, ফিশ পাস, নেভিগেশন লক ও গাইড বাঁধ। গড়াই, চন্দনা ও হিসনা নদীর জন্য তিনটি অফটেক স্ট্রাকচারও নির্মাণের পরিকল্পনা রয়েছে।
নদী ব্যবস্থাপনার অংশ হিসেবে গড়াই-মধুমতি ব্যবস্থায় ১৩৫ দশমিক ৬ কিলোমিটার ড্রেজিং এবং হিসনা ব্যবস্থায় ২৪৬ দশমিক ৪৬ কিলোমিটার পুনঃখনন করা হবে।
কর্মকর্তারা জানান, ব্যারাজটি ১৬৫ কিলোমিটার দীর্ঘ একটি ইন-স্ট্রিম রিজার্ভার তৈরি করবে, যা পর্যটন, মৎস্য চাষ ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। এছাড়া ভবিষ্যতে নদীর দুই তীরে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে আরও কয়েকশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথাও বলা হয়েছে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।