
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে মোঃ সাব্বির হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ সাব্বির মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার বাসিন্দা এবং আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার পিতা মোঃ শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাব্বির। সকাল আনুমানিক ৯টার দিকে সে বাড়ি থেকে বের হলেও এরপর আর বাড়িতে ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা জানান, প্রথমে তারা ভেবেছিলেন সাব্বির হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে বা অন্য কোথাও অবস্থান করছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ না পেয়ে আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান না মেলায় বিষয়টি নিয়ে উদ্বেগ আরও বাড়তে থাকে।
স্বজনরা জানান, সাব্বিরের মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এরপর স্থানীয়ভাবে মাইকিং করা হয় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজ সংক্রান্ত পোস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হতে পারে সাব্বির।
নিখোঁজের পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও তাকে খুঁজে বের করতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছেন। সহপাঠী ও শিক্ষকরাও সাব্বিরের দ্রুত সন্ধান কামনা করেছেন।
সাব্বিরের পিতা মোঃ শফিকুল ইসলাম বলেন, “আমার ছেলে সকালে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছিল। তারপর থেকে আর কোনো খোঁজ পাচ্ছি না। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার ছেলের সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।”
তিনি আরও জানান, কেউ সাব্বিরের খোঁজ পেয়ে থাকলে তার মোবাইল নম্বর ০১৭০৪২৯১৩২৫-এ যোগাযোগ করতে অথবা নিকটস্থ মিরপুর থানাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।