

আগামী জাতীয় বাজেটে সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত সম্পদ কর পুনরায় চালুর পরিকল্পনা করছে সরকার। বিদ্যমান সম্পদ সারচার্জ ব্যবস্থা বাতিল করে সরাসরি নিট সম্পদের ওপর কর আরোপের মাধ্যমে অতিরিক্ত প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আমীর খসরু মাহমুদ চৌধুরীজাতীয় রাজস্ব বোর্ড–এর কর্মকর্তাদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বর্তমানে করদাতাদের ঘোষিত সম্পদের ওপর আয়করের সঙ্গে যুক্ত যে সারচার্জ নেওয়া হয়, সেটি বাতিল করে সরাসরি নিট সম্পদের ওপর কর আরোপ করা হবে। শুরুতে করদাতাদের ট্যাক্স ফাইলে ঘোষিত সম্পদের ভিত্তিতেই কর নির্ধারণের পরিকল্পনা রয়েছে। তবে ভবিষ্যতে সম্পদের বাজারমূল্য নির্ধারণের জন্য আলাদা মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলার কথাও ভাবা হচ্ছে।
এনবিআর কর্মকর্তাদের ধারণা, বাজারমূল্যভিত্তিক মূল্যায়ন কার্যকর করা গেলে সম্পদ কর থেকে রাজস্ব আদায় আরও কয়েকগুণ বাড়তে পারে।
প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, ৪ কোটি টাকা পর্যন্ত নিট সম্পদ করমুক্ত রাখা হতে পারে। ৪ কোটি থেকে ৬ কোটি টাকার সম্পদের ওপর ০.২৫ শতাংশ, পরবর্তী ৫ কোটি টাকার ওপর ০.৫০ শতাংশ, এরপরের ৫ কোটি টাকায় ০.৭৫ শতাংশ এবং ১৬ কোটি টাকার বেশি সম্পদের ওপর ১ শতাংশ পর্যন্ত কর আরোপের চিন্তা করা হচ্ছে।
তারেক রহমান–এর সঙ্গে বৈঠক হতে পারে। আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপনের সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে প্রথম ১৯৬৩ সালে ‘ওয়েলথ ট্যাক্স অ্যাক্ট’-এর মাধ্যমে সম্পদ কর চালু হয়েছিল। তবে সম্পদের মূল্যায়ন জটিলতা এবং দ্বৈত কর আরোপের অভিযোগে ১৯৯৯ সালে আইনটি বাতিল করা হয়।
সেন্টার ফর পলিসি ডায়ালগমোস্তাফিজুর রহমানবলেন, “বাংলাদেশে সম্পদ বৈষম্য দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে বাড়তি সম্পদের ওপর কর আরোপ যৌক্তিক উদ্যোগ।”
অপূর্ব কান্তি দাস। তার মতে, কার্যকর নজরদারি ছাড়া নিয়মিত করদাতাদের ওপরই বেশি চাপ পড়তে পারে, অথচ সম্পদ গোপনকারীরা করের বাইরে থেকে যেতে পারে।
বর্তমানে দেশে ১১ হাজারের কিছু বেশি করদাতা সম্পদ সারচার্জের আওতায় রয়েছেন। এনবিআর আশা করছে, তথ্য আদান-প্রদান ও করদাতা শনাক্তকরণ ব্যবস্থা শক্তিশালী করা গেলে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।