

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বরফ জমাট বাঁধা পানির বোতল দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে। এতে মুগ্ধ তালুকদার (১১) নামের ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) দুপুরে বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করছিল মুগ্ধ। এ সময় সহকারী শিক্ষক কাউসার আহমেদ ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ। একপর্যায়ে ফ্রিজে রাখা ঠান্ডা পানির বোতল দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে সে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে।
পরে সহপাঠী ও আশপাশের লোকজন তাকে মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরায়। অভিযোগ রয়েছে, ঘটনার বিষয়ে কাউকে জানালে আরও শাস্তি ও পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষার্থীকে বাড়ি পাঠানো হয়।
বাড়ি ফেরার পর রাতেই মুগ্ধের অবস্থার অবনতি ঘটে। একাধিকবার জ্ঞান হারানো ও বমির পাশাপাশি কান দিয়ে রক্ত বের হতে শুরু করলে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
মুগ্ধের মামা মারুফ খান বলেন, “ডাক্তার দ্রুত ময়মনসিংহ নিতে বলেছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে এখনো নেওয়া সম্ভব হয়নি। ছেলেটার অবস্থা নিয়ে আমরা খুব চিন্তায় আছি।”
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, মাথার আঘাতটি জটিল হতে পারে এবং সিটি স্ক্যানসহ উন্নত পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ দাবি করেন, শিক্ষার্থী অতিরিক্ত দুষ্টুমি করছিল, তাই হালকা শাসন হিসেবে পানির বোতল দিয়ে আঘাত করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে গুরুতর ক্ষতি করার উদ্দেশ্য ছিল না বলে তিনি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঘটনার পর আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।