

চাঁদপুরে নিজ নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে দেখা গেল শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনকে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো এলাকা রাজনৈতিক আবহে মুখর হয়ে ওঠে।
এ সময় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনকে একটি গাড়ির ছাদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অপেক্ষায় থাকতে দেখা যায়। চারদিকে স্লোগান, মিছিল ও সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই তার সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও তাদের মধ্যে উৎসাহের কমতি দেখা যায়নি। পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ।
গাড়ির ছাদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে নেতাকর্মীদের আবেগ ও উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে ভিন্নভাবে আলোচনা করছেন।
ভিডিওটি প্রকাশের পর থেকেই ফেসবুকে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।