

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, “সবার আগে বাংলাদেশ” লেখা লাল-সাদা গাড়িতে করে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই গাড়ির পেছনেই দৌড়ে যেতে দেখা যায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে।
মুহূর্তের মধ্যেই ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা আলোচনা ও প্রতিক্রিয়া।
ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর সামনে এগিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাক হোসেন গাড়ির পেছনে দ্রুত ছুটছেন। ঘটনাস্থলে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যেও এ সময় ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ঘটনাটিকে রাজনৈতিক আনুগত্য ও নেতার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার অনেকে এটিকে অতিরিক্ত ভক্তি বা রাজনৈতিক সংস্কৃতির একটি বিতর্কিত দিক হিসেবে সমালোচনা করছেন।
ভিডিওটি প্রকাশের পর থেকেই বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত আইডিতে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।