
চাঁদপুর সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও। এতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়ে গিয়ে স্যালুট জানাচ্ছেন যুবদল নেতা নয়ন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রঙের গাড়িবহর সামনে এগিয়ে যাচ্ছে এবং গাড়ির সামনে দৌড়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন নয়ন। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে স্যালুট জানান।
ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা ও রাজনৈতিক আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ এটিকে আবেগঘন মুহূর্ত বলে মন্তব্য করছেন।
অন্যদিকে সমালোচকরাও বিষয়টি নিয়ে আলোচনা করছেন। কেউ কেউ বলছেন, রাজনৈতিক নেতাদের প্রতি কর্মীদের এমন আবেগ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিচিত চিত্র।
ভিডিওটি ইতোমধ্যেই বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। চাঁদপুর সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে ঘিরে একের পর এক ভাইরাল ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।