

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রাখার বিষয়ে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায়ের সরাসরি নির্দেশনার তথ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।
প্রসিকিউশনের উপস্থাপিত একটি ফোনালাপে শোনা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট সেবা চালু না করার নির্দেশ দিচ্ছেন।
গত ১৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে এই কল রেকর্ড শোনানো হয়। ট্রাইব্যুনালটির চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে রেকর্ডটি উপস্থাপন করা হয়।
এ মামলায় আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।
এক মিনিট ৯ সেকেন্ডের ওই ফোনালাপে ইন্টারনেট সেবা বন্ধ রাখা এবং ছাত্র-জনতার আন্দোলন নিয়ে আলোচনা করতে শোনা যায় সালমান এফ রহমান ও জুনাইদ আহমেদ পলককে।
ফোনালাপে সালমান এফ রহমানকে বলতে শোনা যায়, “তুমি ইন্টারনেট রিস্টোর করবা না এখন।”
জবাবে পলক বলেন, “না।”
এরপর সালমান বলেন, “কোনোভাবেই না।”
আলাপের একপর্যায়ে ছাত্রদের আন্দোলনের বিষয়ে পলক বলেন, “ছাত্রদের পক্ষ থেকে যেটা বলছে যে, সহিংসতার সঙ্গে এরা জড়িত না, এতবড় এটা যায় না। এটার ওপর ভিত্তি করে একটা প্রতিক্রিয়া দেওয়া দরকার তো!”
জবাবে সালমান এফ রহমান বলেন, “আরাফাত দিয়েছে... টিভি চ্যানেলকে বলা হয়েছে, এদেরকে আন্দোলনকারী আর বলা যাবে না। এদেরকে এখন দুর্বৃত্ত বলতে হবে।”
তিনি আরও বলেন, “নো মোর আন্দোলনকারী।”
প্রসিকিউশন এই কথোপকথনকে মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করছে। ট্রাইব্যুনালে জানানো হয়, এ মামলায় এখন পর্যন্ত নয়জন সাক্ষ্য দিয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।