

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে দেওয়া ‘নাস্তিক’ মন্তব্য থেকে সরে আসেননি কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেছেন, ইসলামের প্রশ্নে তিনি কোনো আপস করেন না এবং ইসলামকে আঘাত করা হলে ব্যক্তি পরিচয় তার কাছে বড় নয়।
সম্প্রতি দৈনিক যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আমির হামজা এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, একটি রাজনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী এমন বক্তব্য দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল মুক্তিযুদ্ধ ইসলাম কায়েমের জন্য হয়নি। সেই বক্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি মন্তব্য করেছিলেন বলে দাবি করেন।
আমির হামজার ভাষায়, “তিনি ইসলামকে আঘাত করেছেন। এই কারণে আমি বলেছিলাম, এটা ইসলামবিদ্বেষী বা নাস্তিক ধরনের কথা। আমার কাছে আগে আল্লাহ, রাসুল ও ইসলাম, এরপর অন্য কেউ।”
তিনি আরও বলেন, তার মন্তব্য ব্যক্তিগত আক্রমণ ছিল না; বরং তিনি ইসলামের পক্ষে অবস্থান নিয়েছেন। এ সময় তিনি বলেন, “সে আমার বাবা হলেও ইসলামকে আঘাত করলে তাকে সম্মান দেব না। মন্ত্রী না সাধারণ মানুষ, সেটা আমার দেখার বিষয় ছিল না।”
এ ঘটনার পর তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয় বলেও জানান এই সংসদ সদস্য। তবে পরে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন বলে দাবি করেন। তার মতে, আদালতও প্রশ্ন তুলেছে—বাদী কীভাবে মামলা করার এখতিয়ার পেলেন।
আমির হামজা অভিযোগ করেন, একজন সংসদ সদস্যকে গ্রেফতারের ক্ষেত্রে যেসব সাংবিধানিক ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করার কথা, সেগুলো মানা হয়নি। তিনি বলেন, স্পিকারের অনুমতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনসহ বিভিন্ন নিয়ম রয়েছে, যা যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে তার অভিযোগ।
সরকারি মন্ত্রীদের সমালোচনার কারণে অতীতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গও তুলে আনেন তিনি। তার ভাষায়, সমালোচনার সুযোগ না থাকলে সরকার ধীরে ধীরে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করতে পারে।
এদিকে আমির হামজার বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মন্তব্যকে কেন্দ্র করে সরকার ও বিরোধী রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।