

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যেই শেষ হতে পারে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মামলাটির তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
রোববার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তকে ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তার স্ত্রীকে সহযোগী হিসেবে উল্লেখ করায় তাকেও গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যেই রিপোর্ট পাওয়া গেছে। এছাড়া পোস্টমর্টেম রিপোর্টও ইতোমধ্যে হাতে এসেছে। সব তথ্য-উপাত্ত একত্র করে চার্জশিট প্রস্তুতের কাজ শনিবার রাতেই শেষ হয়েছে এবং তা আদালতে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, আদালতের ছুটি থাকলেও এই বিশেষ মামলার বিচার দ্রুত শেষ করতে ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি শুধুমাত্র এই মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “সবকিছু বিবেচনায় আমরা আশা করছি, পাঁচ থেকে সাত দিনের মধ্যেই বিচার কার্য সম্পন্ন হবে।”
রামিসার ঘটনার পর রাজধানীর কলাবাগানেও একই ধরনের আরেকটি ঘটনার প্রসঙ্গ তুলে সাংবাদিকরা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনা সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকটের ফল।
তিনি বলেন, “সমাজ সংস্কারের প্রয়োজন রয়েছে। ধর্মীয় মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার জায়গা থেকে সমাজকে শক্তিশালী করতে হবে। কিছু অপসংস্কৃতির প্রভাবে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের মাত্রা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।”
সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “সরকার হিসেবে আমাদের দায়িত্ব হলো অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা। গত তিন মাসে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় আমরা দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও এ ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। এতে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।