

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির রেলগেটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রেনের ছাদে থাকা অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) ভোরে ঢাকা থেকে কুড়িগ্রামগামী (ডাউন) কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বড়পুকুরিয়া রেলগেট অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয় এবং ঘটনাস্থলে ট্রেনটি আটকে থাকে।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম চালিয়ে ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী লুৎফর রহমান জানান, ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় বড়পুকুরিয়া রেলগেট এলাকার কনভেয়ার বেল্টের নিচে বিকট শব্দ শুনতে পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের আহাজারি দেখতে পান।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় দায়িত্বরত গেটকিপার ঘুমিয়ে ছিলেন। গেটম্যানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা।
তবে এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।