Ad

পৃথিবীর সবচেয়ে বড় মাছ হোয়েল শার্ক

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (1)
Durbin News

পৃথিবীর সবচেয়ে বড় মাছের নাম হোয়েল শার্ক বা তিমি হাঙর। মাছটি এতো বিশাল যে সাগরে চলার সময় এটিকে মনে হয় বড় কোন সাবমেরিন। প্রাপ্ত বয়স্ক একেকটি হোয়েল শার্ক চল্লিশ ফুট থেকেও বেশি লম্বা হয়ে থাকে। এ সময় তাদের ওজন দাঁড়ায় আঠারো টনের বেশি। অনেকেই নীল তিমিকে সবচেয়ে বড় মাছ মনে করেন। কিন্তু এটি সঠিক নয়। কারন নীল তিমি মূলত স্তন্যপায়ী প্রানী। মাছের মধ্যে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় হলো হোয়েল শার্ক। এখন পর্যন্ত ধরা পড়া সবচেয়ে বড় হোয়েল শার্ক ছিলো ষাট ফুট লম্বা। পৃথিবীর সবচেয়ে বড় এই মাছ আচরণের দিক দিয়ে মোটেও হিংস্র নয়। দৈত্যাকার শরীরের এক নিরীহ মাছ বলা যায় এটিকে। সাধারণত ছোট মাছ আর সামুদ্রিক অনুজীব খেয়েই বেঁচে থাকে এরা। আচরণে ভয়ংকর না হলেও এদের আক্রমনের কয়েকটিও ঘটনা ঘটেছে। বিশ্বের সবচেয়ে বড় এই মাছ যখন হা করে, তখন তাদের মুখের প্রশস্ত দাঁড়ায় প্রায় পাঁচ ফুট পর্যন্ত। বিশাল এ মুখের ভিতরে রয়েছে ছোট ছোট তিনশোটি দাঁত। হা করা অবস্থায় হোয়েল শার্ক দেখতে খুবই ভয়ংকর। অনেকের ধারণা আস্ত মানুষ গিলে ফেলতে পারে এটি। তবে আসলে তা নয়। হোয়েল শার্কের দাঁতের সংখ্যা তিনশো হলেও সেগুলো খুব ছোট আকারের। তাছাড়া মাছটির গ্রাসনালি অনেকটাই চিকন। সেজন্য এরা সাগরের স্কুইড, সারডিনের মতো ছোট আকারের মাছ খেয়েই জীবন ধারণ করে থাকে। প্রায় সব সাগর এবং মহাসাগরে বসবাস করে দৈত্যাকার তিমি হাঙর। গ্যালাপোগেস অঞ্চলে সংরক্ষিত একটি জায়গা রয়েছে, সেখানে দেখা যায় প্রচুর সংখ্যক হোয়েল শার্ক।এখানের সামুদ্রিক পরিবেশ হাঙরের জন্য খুবই উপযুক্ত। গবেষনার জন্য বিজ্ঞানীরা এখানে মা হাঙরের শরীরে ক্যামেরা যুক্ত করে তাদের গতিবিধি পর্যবেক্ষন করেন। এরা বংশ বিস্তার করে ডিমের মাধ্যমে। একটি স্ত্রী হোয়েল শার্ক একসাথে জন্ম দেয় প্রায় তিনশো বাচ্চা। যদিও বেশিরভাগ বাচ্চা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মারা যায়। সাগরের সবচেয়ে বড় এই মাছের প্রজাতিকে পার করতে হয় দীর্ঘ শৈশব। পচিশ বছর বয়স হলে প্রাপ্ত বয়স্ক হয় তিমি হাঙর। তখন বাচ্চা জন্ম দেয়ার সক্ষমতা অর্জন করে তারা। এই সময়ে এদের দৈর্ঘ দাঁড়ায় প্রায় ছাব্বিশ ফুট। বয়স বাড়ার সাথে সাথে এগুলো লম্বা হয়ে থাকে চল্লিশ ফুটের বেশি পর্যন্ত। শার্ক হোয়েলের জীবন মানুষ থেকেও অনেক দীর্ঘ। একশো থেকে একশো পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এরা। সাধারণত কিছুটা উষ্ণ পানি পছন্দ করে হোয়েল শার্ক। ইন্ডিয়ান এবং প্রশান্ত সাগরে বেশি দেখা যায় এদের। প্রজননের সময় স্ত্রী হোয়েল শার্ক অবস্থান করে সাগরের একদম গভীরে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, হোয়েল শার্ক এর তিনশো টি দাঁত থাকলেও সেগুলো খুব একটা ব্যবহার করে না তারা। তাদের খাওয়ার জন্য রয়েছে অদ্ভুত এক পদ্ধতি। হা করে সাগরের পানি মুখে নেয় হোয়েল শার্ক, তারপর পানিতে থাকা অনুজীব ফিল্টার করে পানি বাইরে বের করে দেয়। হোয়েল শার্ক তার বিশাল দেহ নিয়ে অত্যন্ত ধীরগতিতে সাগরে চলাচল করে। তাদের রয়েছে বিশাল আকারের ফুলকা, এই ফুলকার সাহায্যে প্রতি ঘন্টায় প্রায় ছয় হাজার লিটার পানি প্রসেস করতে পারে এরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad