Ad

বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
download (2)
Durbin News

হংকং এর কোওলুন ওয়াল সিটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আবাসন ব্যবস্থায় আধুনিকতার ছোয়া লাগলেও এ শহরটি পুরোপুরি ব্যাতিক্রম। ব্যাপক ঘিঞ্জি আর আলোবাতাস হীন জায়গায় দিনের পর দিন মানবেতর জীবনযাপন করছেন কোওলুনের অধিবাসীরা।অনেকটা শহুরে বস্তির মতই অতি অল্প জায়গায় অসংখ্য মানুষ একসাথে বসবাস করেন এখানে।এখন পর্যন্ত এ শহরের সর্বোচ্চ রেকর্ডকৃত জনসংখ্যার ঘনত্ব ছিলো প্রতি বর্গ মাইলে ৩.২ মিলিয়ন।কথিত রয়েছে, অন্ধকার ঘনবসতিপূর্ণ জায়গাটিকে সাধারণ মানুষের পাশাপাশি হংকং এর পুলিশেরাও বেশ ভয় পায়। বাহির থেকে আগত কিংবা বিদেশি কোনো মানুষ এ শহরে ভুলেও প্রবেশ করে না। কারণ এখানকার অধিবাসীরা রাষ্ট্রীয় আইন কানুন বা সামাজিক নিয়ম নীতির কোনো তোয়াক্কা করেনা। অহরহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ সংঘটিত হতে থাকে এখানে।অধিবাসীরা নিরাপত্তা কোড উপেক্ষা করে নিজেদের ইচ্ছেমতো দালান নির্মাণ করে বসবাস করছেন। একজনের নির্মিত দালানের সাথে আরেকজনের দালান লেগে গিয়ে তৈরি হয় বিশালাকার সাম্রাজ্য। দেখে মনে হয় সবগুলো মিলে একটাই দালান, যার অনেকগুলো শাখাপ্রশাখা জন্মেছে।প্রত্যেকের পরিবারের জন্য একটি শয়ন কক্ষ, একটি রান্নাঘর এবং একটি শৌচাগারের বেশি কোনো জায়গা নেই।এখানকার পরিবেশ পুরোপুরিই অস্বাস্থ্যকর। বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার ফলে দালানের ভেতর বিরাজ করে বস্তির মতো পরিবেশ।শহরের ভিতরের দিকের এলাকা গুলোর অবস্থা আরো শোচনীয়। কারণ, সেখানে পর্যাপ্ত আলো না থাকার কারণে সবসময়ই অন্ধকার বিরাজ করে। ভ্যাপসা গন্ধ, স্যাঁতসেঁতে আবাসস্থল গুলোকে দেখতে একেবারেই মৃত্যু পুরীর মতো মনে হয়।এ শহরে ভালো কোনো স্কুল,কলেজ বা ধর্মীয় প্রতিষ্ঠান নেই। ছোটোখাটো কোনো জায়গার উপর নামমাত্র কিছু ছেলেমেয়েকে জড় করে শিক্ষা দেওয়া হয়। শিশুদের খেলাধুলা কিংবা বয়স্কদের বিনোদনের জন্যও কোনো ব্যবস্থা নেই। কেবলমাত্র শহরের মাঝখানে একটি সবুজ পার্ক রয়েছে।ঘিঞ্জি শহরের একঘেঁয়েমিপূর্ণ জীবন থেকে নিস্তার পেয়ে, কিছুটা সময় নীরবতা ও শান্তি উপভোগ করতে বাসিন্দারা এখানে আসেন।দারিদ্রতা এ শহরের মানুষকে গ্রাস করে রেখেছে। স্বচ্ছলতার সামান্য ছিটেফোঁটাও দেখা যায়না কোনো পরিবারে। বিখ্যাত ফটোগ্রাফার গ্রেগ জিরার্ড এখানে বেশ কিছুদিন থেকেছিলেন। তিনি এশহরকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেন। যেখানে বলেছেন, তিনি যখন প্রথমবার এটি দেখেছিলেন তখন বেশ অবাক হয়ে গিয়েছেন। তার ভাষায় এটি দেখতে প্রকাণ্ড আকৃতির ভৌতিক একটি দালান। মূলত কোওলুন ওয়াল সিটি ছিল একটি ঐতিহাসিক দুর্ঘটনা। বহুকাল আগে এটি একটি চীনা সামরিক দুর্গ ছিল। সাবেক চীনা রাজাদের বসবাস ছিলো এ দুর্গে। চীন যখন যুক্তরাজ্যকে হংকং এলাকাটি ইজারা দিয়েছিলো তখন এটি একটি ছিটমহলে পরিণত হয়েছে। এরপর, জাপানের হংকং দখলের সময় এ শহরের জনসংখ্যা নাটকীয় ভাবে বৃদ্ধি পেতে থাকে।সে সময় কোওলুনে পতিতাবৃত্তি, জুয়া ও মাদকাসক্তির মত অপরাধগুলোর হার অত্যন্ত বেড়ে গিয়েছিলো। ১৯৯৫ সালের দিকে কোওলুন প্রাচীর বেষ্টিত শহর উদ্যান নামে এটিকে উদ্বোধন করা হয়।https://thedhakatimes.com/37686/life-inside-the-densest-place-on-earth/

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad