Ad

২০২৫ সালেই চালু হচ্ছে মহাকাশ হোটেল!

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_04T23_56_38_416Z
Durbin News

২০২৫ সালেই মহাকাশ হোটেল চালু করতে যাচ্ছে আমেরিকান মহাকাশ সংস্থা অরবিটাল অ্যাসেম্বলি করপোরেশন!ফলে খুব দ্রুতই ভিন্ন অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছে পৃথিবীর মানুষ।মহাশূন্যে অবস্থান করেই পৃথিবীর কোনো পাঁচ তারকা হোটেলে থাকার স্বাদ নিতে পারবে পর্যটকরা।যেখানে ঘুম থেকে জেগে উঠেই সৌরজগতের অপার্থিব সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন তারা।বিশেষ আকর্ষণ হিসেবে হোটেলটিতে শূন্য এবং আর্টিফেসিয়াল গ্র্যাভেটির ব্যবস্থা রাখা হবে। ফলে ঘুমানোর জন্য কাউকে বিছানায় যেতে হবে না। বরং শূন্যে ভেসেই ঘুমাতে পারবেন।আবার আর্টিফেসিয়াল গ্র্যাভেটির সাহায্যে পৃথিবীর কোনো হোটেলে বসে খাওয়া দাওয়া করার মত স্বাভাবিক ভাবেই সেখানে বসে খাবার খেতে পারবেন তারা।শুরুতে গেটওয়ে ফাউন্ডেশনে সাথে যৌথভাবে মহাকাশ হোটেল চালুর কথা ছিলো সংস্থাটির।২০২৭ সালে চালুর লক্ষ্যে ভয়েজার স্টেশন নামক একটি মহাকাশ হোটেলের ডিজাইন ও করেছে।যেখানে একত্রে চারশো জন মানুষের থাকার জন্য আলাদা আলাদা কক্ষের ব্যবস্থা রাখার হবে বলে জানানো হয়েছিল।সেই সাথে পাঁচ তারকা হোটেলের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি, জিম, গেমিং সুবিধা সহ সিনেমা হলের ব্যবস্থাও রাখা হবে।তবে তার আগেই ২০২৫ সালে চালুর লক্ষ্য নিয়ে পাইওনিয়ার নামের নতুন একটি স্টেশন তৈরির ঘোষণা দিয়েছে সংস্থাটি।যেটি হবে বিশ্বের প্রথম এবং সবচেয়ে বড় হাইব্রিড স্পেস স্টেশন। যেখানে পর্যটকরা কাজের পাশাপাশি থাকতে ও পারবেন।নতুন হোটেলটি ও ভয়েজারের মতই রিং আকৃতির হবে। এর সাথে পৃথক পৃথক মোট পাঁচটি মডিউল যুক্ত থাকবে।যেগুলোতে আটাশজন পর্যটক থাকতে পারবেন। মডিউল গুলো লিফট শ্যাফটের সাহায্যে একটি আরেকটির সাথে যুক্ত থাকবে।হোটেলটি মহাশূন্যে থাকা অবস্থায় পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। ফলে সৌরজগত ও পৃথিবী দুটোই দেখা যাবে সেখান থেকে।অরবিটাল অ্যাসেম্বলি একই ডিজাইনের দুটি হোটেল মহাকাশে স্থাপন করবে। যার প্রথমটি স্থাপিত হবে ২০২৫ সাল নাগাদ।হোটেল দুটির ভেতরের নকশা বিলাসবহুল পাঁচতারকা হোটেলের মত হলেও বাইরের দিকে নকশা হবে সম্পূর্ণ ভিন্ন।ভয়েজারের মত পাইওনিয়ারে ও রাখা হয়েছে পাঁচতারকা হোটেলের সকল সুযোগ সুবিধা। এতেও জীম, লবি বার, সিনেমা হল এবং রেস্তোরাঁর ব্যবস্থা রাখা হয়েছে।মানুষের কাছে স্পেস ট্যুরিজম দিনদিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ইতোমধ্যেই বিশ্বের সেরা ধনীদের মধ্যে এই খাতটি নিয়ে বেশ প্রতিযোগীতা চলছে।তবে জনপ্রিয়তা পেলেও এটি এখনো সবার কাছে সহজলভ্য হয়নি।ভয়েজারে অবকাশ যাপনের জন্য একজন পর্যটককে গুনতে হবে প্রায় পাঁচ মিলিয়ন ডলার!খরচের পরিমান কমিয়ে আনতে অরবিটাল অ্যাসেম্বলী করপোরেশন কাজ করছে বলে জানান সংস্থাটির চিফ অপারেটিং অফিসার টিম এলাটোরে।দিনদিন জনপ্রিয় ওয়ে ওঠা স্পেস ট্যুরিজম খাত আগামী ২০৩০ সালের মধ্যে আট বিলিয়ন ডলারের বাজারে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।খরচ কমে আসলে মহাকাশ পর্যটকের সংখ্যা ও প্রায় এক মিলিয়নে পরিণতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।যার কারনে ইতোমধ্যে এই খাতে আধিপত্য বিস্তার করতে প্রতিযোগীতা শুরু হয়েছে বিশ্বের অন্যতম দুই ধনকুবে এলন মাস্ক ও জেফ বেজোসের মধ্যে।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad