Ad

আবর্জনা দিয়ে তৈরী বিলাসবহুল বাড়ি

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
image_2022_09_10T05_15_02_363Z
Durbin News

মুম্বাইয়ে অবস্থিত দ্যা কোলাজ হাউজ তৈরীতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ ও বাতিল সামগ্রী। বাড়িটির সবচেয়ে মনোমুগ্ধকর বৈশিষ্ট্য হলো এর জানালা। বিভিন্ন আকৃতি এবং নকশার কাঠের তৈরী জানালা পরপর সাজিয়ে অপুর্ব সুন্দর করে তোলা হয়েছে দ্যা কোলাজ হাউজকে। জানালাগুলো তৈরীর কাঠ এসেছে শত বছরের পুরাতন বাড়ির দরজার চৌকাঠ এবং ভিম থেকে। ফ্লোর তৈরী করা হয়েছে পোশাক কারখানার উচ্ছিষ্ট কাপড় এবং ব্লকের কাজ করার কাঠ দিয়ে।দালানের অভ্যন্তরে ফুটে উঠেছে বেশ রোমান্টিক আবহ। আর বাইরের দিকের নকশা করা হয়েছে আধুনিক পশ্চিমা বাড়িগুলোর মতো করে৷ এই বাড়িটি না দেখলে বিশ্বাস হবেনা বর্জ্য পদার্থ দিয়ে এত সুন্দর বাড়ি তৈরী করা যায়! দ্যা কোলাজ হাউজের মতোই বাতিল সামগ্রী দিয়ে তৈরী আরেকটি অনিন্দ্য সুন্দর স্থাপনা দ্যা বটাল হাউজ। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে অবস্থিত এই বাড়ি বর্তমানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। সম্পূর্ণ বাড়িটি তৈরীতে ব্যবহার করা হয়েছে আশেপাশের এলাকা থেকে সংগ্রহ করা ২৫ হাজারেরও বেশি কাচের বোতল। লাল, সবুজ, নীল এবং সাদা কাচের বোতলের ব্যবহারে রঙিন হয়ে উঠেছে দ্যা বটাল হাউজ। দেয়ালের বেশিরভাগ অংশে সাদা বোতল ব্যবহার করায় আশেপাশের সবকিছুর প্রতিচ্ছবি দেখা যায় বাড়িটির গায়ে। পাশাপাশি নির্মিত তিনটি দালানের সমন্বয়ে গড়ে উঠেছে একতলা বিশিষ্ট এই পরিবেশবান্ধব বাড়ি। সবমিলিয়ে সৃজনশীলতা এবং রুচিবোধের এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে এতে। বিভিন্ন বাতিল জিনিসে তৈরী এমন আরেকটি বাড়ি হলো দ্যা আ্যভিয়েটর'স ভিলা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত এই বাড়ি তৈরী করা হয়েছে বাতিল প্লেনের অংশবিশেষ দিয়ে। আ্যভিয়েটরস ভিলার নকশা আর দশটি সাধারণ বাড়ির থেকে একেবারেই আলাদা। প্রতিটি কক্ষের আকৃতি একদম ভিন্ন ধরণের।কয়েক ধরণের আলাদা আলাদা আকৃতি ব্যবহার করে একসাথে জুড়ে দেয়া হয়েছে সম্পূর্ণ বাড়িটিকে। প্রতিটি কক্ষের জানালা তৈরী করা হয়েছে বিভিন্ন খন্ডে বিভক্ত পুরু কাচ দিয়ে। জানালার নকশায় বিভিন্ন আকৃতির টুকরো কাচ এর সৌন্দর্য্যে অনন্য মাত্রা যোগ করেছে। কেউ আ্যভিয়েটর ভিলার ভেতরে গেলে মনে হবে যেন মেঘের মধ্যে ভাসছে। একজন অবসরপ্রাপ্ত পাইলটের জন্যে এই বাড়িটি তৈরী করা হয়েছিল। বাতিল জিনিস দিয়েও যে বিলাসবহুল বাড়ি তৈরী সম্ভব তার প্রমাণ আ্যভিয়েটর'স ভিলা। যুক্তরাজ্যে এরকম আরও একটি বাড়ি রয়েছে।যা দেশটির টেক্সাস রাজ্যে অবস্থিত। এটি মূলত একটি গেস্ট হাউজ। দ্যা কন্টেইনার গেস্ট হাউজ নামের এই স্থাপনার ফাউন্ডেশান তৈরীতে রডের পরিবর্তে পুরাতন টেলিফোনের খুটি ব্যবহার করা হয়েছে!যা সত্যিকার অর্থেই চমৎকার একটি আইডিয়া। শুধু তা-ই নয়, এই গেস্ট হাউজের ছাদ তৈরীতে ব্যবহার করা হয়েছে সোডার বোতল। আরাম আয়েশের কোনো কমতি নেই এখানে। আগত অতিথিদের জন্য বিশাল আয়তনের থাকার ঘর সহ অত্যাধুনিক বাথরুম এবং পরিপাটি স্টোর রুম এর ব্যবস্থা রয়েছে এই গেস্ট হাউজে। সবমিলিয়ে, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি নির্মাণ ব্যয় কমাতে এধরণের বাড়িগুলো আদর্শ। অদূর ভবিষ্যতে এধরণের বাড়ি তৈরীর প্রচলন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে, প্রাথমিক ভাবে এগুলোকে রোল মডেল হিসেবেই বিবেচনা করছেন প্রকৌশলীরা।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad